চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেবরায় বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়

নিজস্ব প্রতিনিধি, ডেবরা : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন তৃণমূলের শিবিরে (TMC)। পটাশপুরের সমবায়ে নির্বাচনের পরে এবার ডেবরার কৃষি সমাবায়ও দখল করল ঘাসফুল শিবির। বিরোধীদের হারিয়ে কৃষি সমবায়ে জয় পেল তৃণমূল।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই শক্তিবৃদ্ধি শাসক শিবিরের। একের পর এক সমবায় দখল করেছে তৃণমূল। কয়েকদিন আগে শুভেন্দু গড়ে সমবায় দখল করেছিল তাঁরা। এবার জেবরার ব্রাহ্মণশাসন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। সিপিএমের আমলে এই সমবায়ে কখনও ভোট হয়নি। রবিবার সেখানে ভোট হয়। যদিও বিরোধীরা এই ভোট বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি তারা। সমবায়ের ৬টি আসনই জিতে নিয়েছিল তৃণমূলের প্রার্থীরা। জয়ের পেরই সবুজ আবীর মেখে মেতে ওঠেন তৃণমূলকর্মীরা। নির্বাচনে অঞ্চল সভাপতি, পর্যবেক্ষক, ব্লক কিষান খেতমজুর সেল সভাপতি, ব্লক এসসি/ওবিসি সেল, ডেবরা পূর্ব চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পরিশ্রম করে প্রার্থীদের হয়ে প্রচার ও কাজ করেছেন তাঁদের অভিনন্দন জানানো হয় দলের পক্ষ থেকে।

বিধানসভা নির্বাচনের আগে খেজুরিতে সমবায় ভোটেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তাহলে ২৬-এ নির্বাচনের আগে খেজুরি বিধানসভায় ঘুরে দাঁড়াবে তৃণমূল! একের পর এক সমবায় সমিতি জয়ের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভার অন্তর্গত বেলডাঙা-১ ব্লকের কাজিসাহা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বিরোধীদের অনেকটা পিছনে ফেলে বিশাল ব্যবধানে জয়লাভ করল ঘাসফুল শিবির।

 

Published by:

Share Link:

More Releted News:

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ