২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি রেট চালু, জেনে নিন কোন কোন জিনিসের দাম কমছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: উঠে গেল ১২ শতাংশ ও ২৮শতাংশ জিএসটি স্ল্যাব। ২৮ শতাংশ থেকে বাড়িয়ে তামাকজাত দ্রব্যতে ৪০ শতাংশ জিএসটি(GST) করা হল। জি এস টি নিয়ে কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত ।২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি আর কার্যকর হবে। দাম কমতে পারে নিত্য প্রয়োজনীয় ১৭৫টি দ্রব্যের। বিলাসবহুল সামগ্রীতে চাপছে ৪০ শতাংশ জিএসটি। উৎসবের মরশুমে জিএসটি নিয়ে বড় উপহার কেন্দ্রের।লটারি ও তামাকজাত দ্রব্যে ৪০ শতাংশ জিএসটি।

সূত্রের খবর অনুযায়ী, জিএসটি নিয়ে কেন্দ্রে প্রস্তাবে সিলমোহর দিয়েছে জিএসটি কাউন্সিল। এখন থেকে পাঁচ শতাংশ ও ১৮ শতাংশ এই দুটি স্ল্যাব জিএসটি থাকবে না। ২২সেপ্টেম্বর থেকে লাগু হবে এই নতুন জিএসটি রেট। সাংবাদিক বৈঠক করে বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড়ো সুবিধা মিলবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে দাম কমবে টুথপেস্ট, টুথ ব্যাস ,পেন্সিল, রাবার, মাখন(Butter), ঘি, চিজ, শ্যাম্পু, এসি মেশিন, ডিজ ওয়াসার মোটরসাইকেল, ট্রাক্টর, টায়ার ইত্যাদি যন্ত্রাংশের। দাম কমবে ৩২ ইঞ্চি টিভি, প্রজেক্টর তিন চাকার গাড়ি ৩৫০ সিসির ওপরের বাইকের।একাধিক জৈব কীটনাশক ও কৃষি উপকরণে ব্যাপকভাবে জিএসটি কমানো হয়েছে। হস্তশিল্প ও শ্রমনির্ভর শিল্পের উৎপাদনের ওপরে জি এস টি কমিয়ে ৫ শতাংশে নামানো হয়েছে।

সিমেন্টের ওপর জিএসটি কমিয়ে ১৮% করা হয়েছে। ক্যান্সারের ওষুধ আর কিছু জীবন দায়ী ওষুধের ওপরে জিএসটি কমিয়ে শূন্য করা হয়েছে। গাড়ির যন্ত্রের উপর gst কমিয়ে ১৮% করা হয়েছে। ব্যক্তিগত জীবন বীমা জিএসটি শূন্য করা হয়েছে। স্বাস্থ্য বীমায় জীবন বীমায় জিএসটি পুরোপুরি শূন্যতে এনে দাঁড় করিয়েছে কাউন্সিল।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের