বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া ও মালদা: হাড়োয়ার বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ বিশেষভাবে সক্ষম দ্বাদশ শ্রেণীর ছাত্রী তথা ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ হাড়োয়া থানার(Haroa P.S,) কর্তব্যরত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তারপর পুলিশি জিজ্ঞাসা বাদে জানা যায় ২০২৫ সালে ১৮ বছরের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরিবার সূত্রে জানা যায় ,ওই ছাত্রী বিশেষভাবে সক্ষম এবং মানসিক ভারসাম্যহীন।

তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করলেন সেটা ছাত্রী নিজেও জানায়নি বা তার পরিবারের সদস্যরা কেউই জানেন না। পুলিশে জিজ্ঞাসাবাদ এর পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই ছাত্রীকে। পুলিশের সক্রিয় ভূমিকায় ছাত্রী ফিরে পেল প্রাণ ।আর পুলিশের এই ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে,গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী(H<S< Candidate)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় মালদার গাজলের (Gajal)কৃষ্ণ পল্লী এলাকায়।

জানা গেছে, মৃতার নাম সুখী পাল(১৮)। গাজল শ্যাম সুখী স্কুলের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফাঁকা ঘরে সুযোগ নিয়ে আত্মঘাতী হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের লোকজনের বাড়ি ছিলো না, বাড়ি ফিরে দেখেন সুখী ঝুলন্ত অবস্থায় রয়েছে।পরিবারের লোকজন উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে আরো জানা যায় ,সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা একপ্রকার পড়াশোনার চাপের কারণে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী বলে খবর। দেহটি গাজল স্টেট জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।ঘটনায় জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…