দেওরের কোদালের কোপে খুন হলেন বৌদি,নৃশংস ঘটনা মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দেওরের হাতে খুন হলেন বৌদি। সোমবার,  ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার(Habibpur P.S.) মঙ্গলপুরা অঞ্চলের পিড়াল গাড়িয়া গ্রামে। জানা গেছে, মৃত মহিলার নাম সুনিতা মুর্মু(Sunita Murmu)। বয়স ২৪ বছর। স্বামীর নাম নায়েব কিস্কু।ওই গৃহবধূর শ্বশুর তথা অভিযুক্তর বাবা জানান, তার বড় ছেলে সকালে ঘুম থেকে উঠেই জমিতে কাজ করতে চলে যান।তিনিও নিজে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি আসার পথে তিনি দেখতে পানা তার ছোট ছেলে সঞ্জীব কিস্কু পুকুর পাড়ে তার বৌদিকে কোদাল দিয়ে আঘাত করছে। চিৎকার করতেই এলাকবাসী ছুটে আসে। কিছুক্ষণ পরে তার বড় ছেলে শুনতে পান বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে।

এই খবর পেয়েই তিনি তড়িঘড়ি ছুটে বাড়ি যান। বাড়িতে গিয়ে দেখতে পান লাগোয়া পুকুর পাড়ে তার স্ত্রী গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এবং তার ভাই সঞ্জীব কিস্কুকে(Sanjib Kisku) গ্রামবাসীরা বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। লোকমুখে জানতে পারেন তার ভাই কোদাল দিয়ে তার স্ত্রীর ঘাড়ে এবং পিঠে আঘাত করেছে। কেন, কী কারণে সেই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই জানাতে পারেন নি। এরপর, তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খুঁটিতে বেঁধে রাখা অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কেন দেওর বৌদিকে(Daughter – In- Law) ফোন করল সেই রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। ধৃত দেওরকে(Groom’s Brother) হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
 

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়