মৃত্যুর পরেও হেনস্থা, বঙ্গের যুবকের দেহ ফেরাতে বিমান খরচ দেয়নি গুজরাট সরকার

বাড়ির ছেলের দেহ তাঁরা ফিরিয়ে আনেন নিজেদের খরচে। দেহ আনতে গিয়ে ধার করতে হয়েছে বিমান ভাড়ার টাকা। এ কেমন ডবল ইঞ্জিন সরকার?

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাটে মোরবি কেবল ব্রিজ (MORBI BRIDGE) দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর কবলে ঢলে পড়াদের তালিকাতে ছিল বাংলার যুবক হাবিবুল শেখ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অথচ সেই দেহ (DEAD BODY) পেতে গিয়েই হেনস্থার শিকার হতে হল শোকগ্রস্ত পরিবারকে। কোনওরকম সাহায্যই করল না গুজরাট ও কেন্দ্র সরকার। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের।

বাড়ির ছেলের দেহ তাঁরা ফিরিয়ে আনেন নিজেদের খরচে। দেহ আনতে গিয়ে ধার করতে হয়েছে বিমান ভাড়ার টাকা। মৃতের দাদা বলেন, মাছ পাঠানোর মতো করে দেহ পাঠানো হয়েছে। আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আস্থা কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ। তা পালন করা হয়নি আদৌ।

দেহ আসার পরে মৃতের বাড়িতে যান বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, হাবিবুলের পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবে রাজ্য। এদিন তিনি বেশ কিছু টাকা তুলে দেন মৃতের পরিবারের হাতে। তাঁর প্রতিশ্রুতি, প্লেন ভাড়া সহ প্রয়োজনীয় সমস্ত টাকাই তৃণমূল তুলে দেবে ওই শোকগ্রস্ত পরিবারের হাতে।

স্থানীয়রা কটাক্ষ করছেন, ডবল ইঞ্জিন সরকারকে। মর্মান্তিক এই ঘটনার পর মৃতের পরিবারকে হেনস্থার শিকার হতে দেখে সরব সকলেই। মুখ পুড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের।   

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের