দুই বাংলাদেশিকে অনুপ্রবেশ করাতে গিয়ে পাকড়াও বিএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি,হাকিমপুর: দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন বিএসএফ কর্মী(BSF Jawan)। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সঙ্গে যুক্ত বিএসএফ কর্মী। ভারত ও বাংলাদেশ সীমান্তে রক্ষক ই ভক্ষক। তার প্রমাণ মিলল সরাসরি।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোষ্টের ঘটনা। বছর ৩০এর প্রদীপ ঘোষ বিএসএফের কর্মী। ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানে ত্রিপুরায় কর্মরত ছিলেন গত ১২দিন। ছুটিতে বাড়িতে এসেছেন ।

সেই সুযোগে সীমান্ত সুরক্ষার প্রভাব খাটিয়ে দুই বাংলাদেশি, যশোরের বাসিন্দা সুমতি বিশ্বাস, হানিফ হোসেন দুইজনেরই যশোরে বাড়ি স্কুটি করে চাপিয়ে স্বরূপ নগরের(Swarupnagar) দিকে নিয়ে আসছিলেন। সেই সময় হাকিমপুর চেকপোষ্টে ১১২,নম্বর ব্যাটেলিয়ন এর সীমান্ত রক্ষী বাহিনীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে যেমন বিএসএফের পরিচয় পত্র পাওয়া যায়,তার স্কুটি করে দুইজন বাংলাদেশী ছিল তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। ওই বিএসএফ কর্মী সহ দুই বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা। তারপর বিএসএফ কর্মী সহ তিন জনকে স্বরূপনগর থানার পুলিশ সাথে তুলে দেওয়া হয়। ধৃত বিএসএফ কর্মী সহ তিন জনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়।

প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে বারবার রাজ্য সরকার এই অভিযোগটা করেছিল। সীমান্তে পাঁচারের সঙ্গে বিএসএফের কর্মীরা যুক্ত। এবার হাতেনাতে ফের একবার প্রমাণ পাওয়া গেল। বিএসএফ কর্মী নিজেই দুই বাংলাদেশিকে অবৈধভাবে এদেশে ঢুকিয়ে স্বরূপনগরের দিকে নিয়ে আসছিল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চলে চড়িয়েছে হাকিমপুর সীমান্তে। বিএসএফ কর্মীর বাড়িতে গেলে তার বাবা ভরত ঘোষ সহ দাদা এ বিষয়ে কোনো মুখ খুলতে চাইনি। এখন প্রশ্ন হচ্ছে এই বিএসএফ কর্মী কত টাকার বিনিময় সীমান্ত পার করিয়েছে না এর পিছনে নাশকতামূলক কোন ফন্দি ছিল। সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেলটি এই দুই বাংলাদেশি(Bangladeshi) সঙ্গে ওর আগে কোন যোগাযোগ ছিল কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে ।ওই বিএসএফ কর্মী আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা সেটাও তদন্তে যাচাই করে নিতে চাইছে স্বরূপনগর থানার পুলিশ। তাকে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে পুলিশ।

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী