হরিশ্চন্দ্রপুরে মা সহ দুই মেয়েকে রেল লাইনে আত্মহত্যা থেকে বাঁচালেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পরিযায়ী শ্রমিক স্বামী তালাক দিতে চায় বর্তমান স্ত্রীকে। মনের কষ্টে দুই সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী হতে গেলেন গৃহবধূ। গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার। মা ও সন্তানদের উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ।অন্য নারীতে আসক্ত পরিযায়ী শ্রমিক স্বামী। তালাক দিতে চায় বর্তমান স্ত্রীকে। বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী হতে উদ্যত হয় গৃহবধূ। গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার। ভিন রাজ্যে স্বামী নতুন নারীতে আসক্ত হয়েছেন।

তাই পুরনো স্ত্রীকে আর রাখতে চান না। নতুন বিয়ে করতে চান।এদিকে বাড়িতে দুই নাবালক সন্তান অসুস্থ। তাদের চিকিৎসার জন্য টাকা চাই। এই কথা ফোনে স্বামীকে জানাতেই উল্টে স্বামী নিজের স্ত্রীকে হুমকি দিয়ে বলে মরে যেতে। সে কোন টাকা পাঠাতে পারবে না। তাই দুই নাবালক সন্তানের হাত ধরে বাড়ির পাশের রেললাইন ধরে ছুট লাগালেন গৃহবধূ। তবে দুর্ঘটনা ঘটার আগেই আশেপাশে থাকা গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পেল তিনটি প্রাণ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকার বারদুয়ারী রেলগেটে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মা ও সন্তানদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিপাকর গ্রামের আনোয়ারার সঙ্গে সাহাপুর গ্রামের বাসিন্দা তাজরুলের সঙ্গে বিয়ে হয়। তাদের দুটো ছোট ছোট মেয়ে রয়েছে। দুজনেই শারীরিক ভাবে অসুস্থ। তাজরুল(Tajrul) বর্তমানে কাশ্মীরে নির্মাণ শ্রমিকের কাজে নিযুক্ত রয়েছে। আনোয়ারা তার স্বামীর কাছে ছেলে মেয়েদের চিকিৎসা এবং খাবারের জন্য বারবার টাকা চাইলে উত্তরে তার স্বামী তাজরুল জানায় সে টাকা দিতে পারবে না ।অন্য জায়গায় বিয়ে করবে। পারলে যেন তারা মরে যায়।

স্বামীর মুখ থেকে এই কথা শোনার পর শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী বারদুয়ারী রেলগেটে গিয়ে সেখানে রেললাইনে দুই শিশু কন্যাকে নিয়ে আত্মঘাতী হওয়ার জন্য ছুঁটতে থাকেন। সে সময় দুরন্ত গতিবেগে ট্রেন এগিয়ে আসছিল রেলগেটের দিকে। গ্রামবাসীদের নজরে আসতেই এলাকার বাসিন্দারা তৎপর হয়েই দুই শিশু কন্যা সহ আনোয়ারাকে(Anowara) হাত ধরে টেনে রেললাইন থেকে উঠিয়ে নেন। অল্পের জন্য রক্ষা পায় তিনটি প্রাণ।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়