জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র ,ইটবৃষ্টি থেকে শুরু করে চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের এলাকায় প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম।জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র পরিস্থিতি। ইটবৃষ্টি থেকে শুরু করে চলল গুলি। একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। দুই পক্ষের আহত ৫।ব্যাপক উত্তেজনা এলাকায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চলছে টহল। উদ্ধার কার্তুজের খোল। কোথা থেকে আসছে এত অস্ত্র। পুলিশ প্রশাসন কি করছে। প্রশ্ন বিজেপির? পাল্টা তৃণমূল।শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের(Jagannathpur) পশ্চিমপাড়া এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দা মহম্মদ শফিকুল আলমের সঙ্গে আজাহার আলী ১৪ শতক জমির মধ্যে ৯ শতক জমি নিয়ে বিবাদ চলছিল।

এর আগেও সংঘর্ষ হয়।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন দুই পক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর পুলিশ যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। চলে গুলি। শফিকুল আলমের অভিযোগ পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয়। বাড়ি ভাঙচুর করা হয়। গুলি চালানো হয়। ইটের আঘাতে তাদের পক্ষের চারজন আহত হয়েছে। পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত। হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে।

এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ আইন-শৃঙ্খলার পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে। বারবার জমি নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের উপর কারোর ভরসা নেই। কোথা থেকে এত অস্ত্র আসছে। এর মধ্যে তৃণমূলের সক্রিয় মদত রয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে। পুলিশ সক্রিয়। উপযুক্ত পদক্ষেপ নেবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খুঁজছে পুলিশ।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর