নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হরিশ্চন্দ্রপুরের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর:দাদুর কবরের মাটি নিয়ে গিয়ে শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন নাতি।নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক।নাতির দাবি, দাদুর কবরের মাটি ডিএনএ টেস্ট করলে প্রমাণ মিলবে তিনি ভারতীয় না পাকিস্তানি, না বাংলাদেশি।এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur)। প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য। তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।সব শেষে একদম বেনজির চিত্র। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক।

ওয়ারী দৌলতপুর(Dulatpur) এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে।কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে।তারা যে ভারতীয় তা প্রমান করতে বলা হচ্ছে।তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখাল ওই পরিবার। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি।তুঙ্গে বঙ্গের রাজনৈতিক তরজা। অন্যদিকে,মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এসআইআর(SIR) শুনানি কেন্দ্রে ব্লক তৃণমূলের ধর্না প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা।পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, হুলস্থুল পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এদিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্লকে ব্লকে এসআইআর শুনানি কেন্দ্রতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের।

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকেও সেই কর্মসূচি শুরু হয়। সাথে এদিন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছেও এসআইআর শুনানির নোটিশ আসে।তাই চাঞ্চল্য ছিল আগে থেকেই। তার মাঝেই কর্মসূচি চলাকালীন হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেধে যায়।পরিস্থিতি উত্তপ্ত হয়। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অরাজকতার পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

 

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব সূর্যবংশীর বড় রেকর্ডের পর জয়ের কাছাকাছি রাজস্থান রয়্যালস

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ