নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশচন্দ্রপুর: নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে। তুমুল বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।শনিবার দিন হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামে(Bhaktipur Village) অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামেরই এক বাড়িতে চালু রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। অভিযোগ, সেখানকার কর্মী মমিনা খাতুন দীর্ঘদিন ধরে শিশুদের নিম্নমানের খাবার দিচ্ছেন। কখনও দেওয়া হচ্ছে পচা আলু বা সবজি, কখনও আবার পচা ডিম(Egg)। এমনকি অনেক সময় বিভিন্ন অজুহাতে সেন্টার বন্ধও রাখা হয়। প্রায় দেড় বছর ধরে এই অনিয়ম চলছে বলে দাবি গ্রামবাসীদের।

শনিবার দুপুরে যখন শিশুদের খাবার দেওয়ার কথা, তখন অঙ্গনওয়াড়ি কর্মী জানান, খাবার নাকি শেষ হয়ে গেছে। কিন্তু সেই সময় দেখা যায় রাঁধুনি চুপিসারে কিছু খাবার বাইরে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং শুরু হয় বিক্ষোভ।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সেন্টার চত্বরে। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গ্রামবাসীদের অভিযোগ ওই সেন্টারের দায়িত্বে যে মহিলা রয়েছেন তিনি ওই গ্রামেই বসবাস করেন। ফলে তিনি কোনদিন নির্দিষ্ট সময়ে সেন্টারে খাবার দেন না।

নিজের ইচ্ছে মত খাবার নিয়ে আসেন অল্প খাবার দিয়ে চলে যান। যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। সরকারের পক্ষ থেকে সঠিক খাবার সেন্টারের শিশুদের জন্য পাঠানো হলেও ওই মহিলা তা বিতরণ করেন না। একাধিকবার গ্রামবাসীরা এ বিষয়ে সরব হলেও ওই সেন্টারে দায়িত্বে থাকা মহিলা নিজেকে বদলাননি। এরপরই শনিবার গ্রামের সকল মানুষজন এক হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তারা ওই সেন্টারের গুদাম ঘরে কি মাল মজুদ আছে তা দেখানোর দাবি তোলেন। গ্রামবাসীদের অভিযোগ শিশুদের সঠিকভাবে খাবারের সবজি ডিম ইত্যাদি কিছুই দেন না ওই মহিলা।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪