রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: বিজেপি করার অপরাধে এক মহিলা সহ পাঁচ বিজেপি কর্মীকে এলোপাথাড়ি মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার(Haroa P.s.) চারাবাড়ি এলাকায়।অভিযোগ, সোমবার রাতে এক বিজেপি কর্মীর কারখানায় হামলা চালায় দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় বুথ সভাপতির ছেলে সহ অন্যদেরও মারধর করা হয়। আহতরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে(Haroa Helath Center) চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে,১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করায় ক্ষোভের মুখে পড়ে গ্রেফতার সুপারভাইজার তথা তৃণমূল নেতা।

১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করেছে সুপারভাইজার (এলাকার তৃণমূল নেতা), এমনটাই অভিযোগ। এলাকার মানুষ সুপারভাইজারকে ধরে বিক্ষোভ দেখায়।পুলিশ এসে সুপারভাইজারকে আটক করে নিয়ে যায়, পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে গ্রেফতার করে পুলিশ।হাসনাবাদের খাঁপুকুর এলাকার ঘটনা ।সুপারভাইজার এর নাম গৌতম বৈদ্য।যখন কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের প্রকল্প এই রাজ্যে চালু ছিল সেই সময় এই খাঁপুকুর এলাকায় সুপারভাইজার গৌতম বৈদ্য এলাকার তিন শতাধিক জব কার্ড(Job Card) হোল্ডারকে দিয়ে ১০০ দিনের কাজ করিয়েছে । কিন্তু দুই একজন ছাড়া আর কেউ কোন টাকা পায়নি। এমনকি চাইতে গেলে রীতিমতো চোটপাট করত। মারধর পর্যন্ত করতে যেত জব কার্ড হোল্ডারদের । কিন্তু তাদের যে রেজুলেশন খাতায় প্রতিটা জব কার্ড হোল্ডারের টাকা পরিশোধ বলেই উল্লেখ আছে ।

তৃণমূলের শাসনকালে বহুবার জব কার্ড হোল্ডাররা টাকা চাইতে গিয়ে হুমকি-ধমকি খেয়ে ফিরে চলে আসতে হয়েছে ।এবার রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে তাই এই এলাকার জব কার্ড হোল্ডার যারা আছে তারা সেই সুপারভাইজার তথা তৃণমূল নেতা গৌতম বৈদ্যকে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ । পুলিশ গিয়ে গৌতম বৈদ্যকে আটক করে নিয়ে আসে ।পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং অভিযোগের ভিত্তিতে গৌতম বৈদ্যকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ ।

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?