হাড়োয়াতে বিদ্যাধরী সেতুর ওপর বন্ধ হয়ে থাকা জল প্রকল্পের কাজ পরিদর্শন মহকুমা শাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: বিদ্যাধরী সেতুর উপর দিয়ে যাওয়া জল প্রকল্পের কাজ এলাকাবাসীদের বাধার মুখে বন্ধ হয়ে থাকা হাড়োয়ার  ঘটনাস্থল পরিদর্শন করলেন মহাকুমা শাসক(SDO)।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিদ্যাধরী সেতুর(Bidyadhari Setu) ঘটনা।হাড়োয়া বিদ্যাধরী নদীর উপরে হাড়োয়া ও মিনাখাঁ বিধানসভার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু। বাম সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে এই সেতুর উদ্বোধন হয়। এই এলাকার মানুষের কলকাতায় দ্রুত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাড়োয়ার বিদ্যাধরী সেতু।

হাড়োয়া(Haroa) পীর গোরাচাঁদের মাজার থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। গত কয়েক মাস আগে পি এইচ ই (PHE)দপ্তরের উদ্যোগ সেতুর উপরের দুই ধারে ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপ লাইনের কাজ চলাকালীন এলাকার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে। ফলে পিএইচ ই দফতর কাজ বন্ধ রাখতে বাধ্য হতে হয়। তারপর হঠাৎই বসিরহাটের মহকুমা শাসক আশীষ কুমার, হাড়োয়ার বিডিও অতনু ঘোষ, ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আব্দুল খালেক মোল্লা, পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ্য শফিক আহমেদ সহ এলাকার একাধিক জনপ্রতিনিধিদের বন্ধ হয়ে যাওয়া জলপ্রকল্পের কাজ পরিদর্শন করেন।

মহকুমার শাসকের এই পরিদর্শনের ফলে জলপ্রকল্পের সমস্যা সমাধান হবে নাকি এভাবেই ঝুলে থাকবে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ প্রকল্প উত্তর পাওয়া যাবে আগামী সময়। তবে বর্তমানে ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে হয়েছে জল প্রকল্পের একাধিক পাইপ। তার সদ্ব্যবহার শুরু হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর