Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাঁসখালিতে নাকা চেকিং – এ ধরা পরল সশস্ত্র দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: পুলিশের নাকা চেকিং চলার সময় একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত। সূত্রের খবর গতকাল রাতে নদীয়ার হাঁসখালি থানার(Haskhali P.S.) হাজরা তলায় বিশেষ নাকা চেকিং চলার সময় সন্দেহভাজন ভাবে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালায় হাঁসখালি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। আগ্নেয়াস্ত্রের মধ্যে তিনটি ওয়ান শাটার ও একটি নাইন এমএম পিস্তল ছিল । এছাড়াও গাড়িতে থাকা তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, অভিযুক্তদের নাম ইরশাদ মন্ডল বয়স ৩৭, সাধন মন্ডল বয়স ৪২, এবং শাহিন মন্ডল বয়স ১৮। আজ অভিযুক্তদের হাজির করে একটি প্রেস কনফারেন্স করেন রানাঘাট পুলিশ জেলার সুপার(SP) কে কান্নান। এরপরেই ধৃত তিনজনকে রানাঘাট(Ranaghat) মহকুমা আদালতে তোলা হয়।

যদিও অভিযুক্ত ইরশাদ ও সাধন মন্ডলের নামে আগেও দুষ্কৃতি কর্মের সঙ্গে যোগাযোগের ঘটনা আছে বলে পুলিশ সূত্রে খবর। তবে অভিযুক্তদের পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয় ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নাকা চেকিং – এ গোটা রাজ্যে একের পর এক সশস্ত্র দুষ্কৃতীদের ধরতে সক্ষম হচ্ছে পুলিশ।  শুধু সশস্ত্র দুষ্কৃতী নয়, তার সঙ্গে বেআইনি মদ থেকে শুরু করে প্রচুর পরিমাণে ফেনসিডিল সিরাপ আটক করে পুলিশ।

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত