চুরির অভিযোগে ছোট্ট পড়ুয়ার পিঠে তিন লাঠি ভেঙে গ্রেফতার পাষণ্ড প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদারিহাট : টাকা চুরির অপবাদ দিয়ে রাগের চোটে ছোট্ট পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মাদারিহাটের উত্তর শিশুবাড়ি ভগৎপাড়ায় বাহাদুর ভগৎ সারদা শিশুমন্দির আবাসিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরম নির্যাতনের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, মাদারিহাটে অবস্থিত এই আবাসিক স্কুল। বেসরকারি এই স্কুলে পড়াশোনা করে বছর নয়ের পড়ুয়া। দুই বছর আগে এই স্কুলে ভর্তি হয়েছিল সে। বাবা-মা চা শ্রমিক হওয়ায় সপ্তাহের শেষে ছেলেকে বাড়িতে নিয়ে আসতেন। গত সপ্তাহে বাড়িতে নিয়ে আসে পড়ুয়ার পরিবার। সেই সময় স্কুলেই অসুস্থ হিসেবে দেখতে পরিবার। নির্যাতিত ছাত্রের বাবা জানিয়েছে, ছেলেকে আনতে গিয়ে দেখেছেন ছেলে খুঁড়িয়া হাঁটছে। গায়ে যন্ত্রণা নিয়ে কথাও বলতে পারছে না সে। পরে শরীরের দাগগুলো দেখতে পেলে জিজ্ঞাসা করলে বিষয়টি সামনে আসে।

সূত্রের খবর, তিনটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। মারের চোটে ভেঙে গিয়েছে ৩টি লাঠি। এখানেই থামেনি অভিযুক্ত। নারকেল পাতার কাঠি দিয়ে দুই হাতের তালু খুঁচিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মারের চোটে কান্নাকাটি করলেও মেলেনি রেহাই। আরও অত্যাচার করা হয়েছে তাঁর ওপরে। শিশুটি বাড়িতে আসার পরেই প্রবল জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। ছেলের জামা খুলে কোমর ও পিঠের আঘাত দেখেই চমকে ওঠেন তাঁরা। লাঠির ঘায়ে পিঠ, পা, হাত ও তালুতে কালশিটে পড়ে গিয়েছে। অভিযোগ,  টাকা চুরির অপবাদে নাবালককে প্রধান শিক্ষক মারধর করেছেন। কিশোরের শরীরের অবস্থা এতটাই খারাপ, হাঁটাচলা তো দূর ঠিক মতো বসতেও পারেনি।

প্রধান শিক্ষকের অভিযোগ, ওই ছাত্রটি তাঁর টাকা চুরি করেছিল। টাকা আদায়ের জন্য দু’দিন ধরে তার উপরে অমানুষিক নির্যাতন চালানো হয়। এরপরেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশুটির পরিবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করেন। তার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের