ইমামবাড়ায় গড়ে উঠছে মেডিকেল কলেজের ধাঁচে চিকিৎসা কেন্দ্র

এবার কলকাতার নামী মেডিকেল কলেজ হাসপাতালের ধাঁচে চিকিৎসা কেন্দ্র গড়ে উঠছে হুগলি জেলায়। খুলে দেওয়া হবে সাধারণ মানুষের চিকিৎসার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতার নামী মেডিকেল কলেজ হাসপাতালের ধাঁচে চিকিৎসা কেন্দ্র গড়ে উঠছে হুগলি জেলায়। হুগলি জেলা সদর হাসপাতাল ইমামবাড়াতে তৈরি হচ্ছে এই বিশেষ ধরণের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র যা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের চিকিৎসার জন্য। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ক্রিটিক্যাল কেয়ার ব্লক’। জানা গিয়েছে, হুগলি জেলায় ইমামবাড়া হাসপাতালের মধ্যেই সম্পূর্ণ পৃথকভাবে ওই বিশেষ হাসপাতাল নির্মাণ করা হবে।

স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার প্রয়োজন হবে এমন রোগীদের ওই বিশেষ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে। সেখানে অত্যাধুনিক যন্ত্র থেকে পরিকাঠামো- সবই থাকবে। সব বয়সের রোগীদেরই এই কেন্দ্রে চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আশঙ্কাজনক রোগীদের চিকিৎসার জন্য পরিকাঠামো থাকবে সেখানে। প্রাথমিকভাবে ১০০টি শয্যা নিয়ে হাসপাতাল চালু হবে। ২০২২ এর শেষের দিকে ওই বিশেষ হাসপাতালে চিকিৎসা মিলবে বলে জানা গিয়েছে।

ওই বিশেষ হাসপাতালের জন্য প্রায় ৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। হাসপাতালের সঙ্গেই তৈরি হবে একটি আধুনিক ল্যাবরেটরি। কলকাতায় কোনও মেডিকেল কলেজে যে পরীক্ষাগুলি করতে যেতে হতো সেই সমস্ত পরীক্ষা এবার জেলার এই পরীক্ষাগারে করা যাবে বলে জানানো হয়েছে। হাসপাতালের ভবন তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি ৫৫ লক্ষ টাকা। একইসঙ্গে আধুনিক মানের চিকিৎসা যন্ত্র কেনার জন্য বরাদ্দ করা হয়েছে আরও ১৩ কোটি ৯৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই হুগলি জেলার শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ইউনিট তৈরি করা হয়েছে। সেখানে পরিষেবাও মিলছে। এবার ইমামবাড়াতে এই অত্যাধুনিক মানের চিকিৎসা কেন্দ্র গড়ে উঠলে রোগীদের অনেক সুবিধা হবে তা বলাই বাহুল্য। এই হাসপাতাল নিয়ে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছেন। তাই ওই বিশেষ ইউনিট তৈরি হচ্ছে। সম্পূর্ণ নতুন একটি আধুনিক হাসপাতালই জেলায় তৈরি হচ্ছে বলা যায়। মেডিকেল কলেজের জন্য মানুষকে আর কলকাতায় ছুটতে হবে না।

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর