৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে পুশব্যাক নিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশি তকমা দিয়ে বীরভূমের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক নয় মাসের অন্তঃস্বত্ত্বা সোনালি বিবির পুশব্যাকের সিদ্ধান্ত নিয়ে শীর্ষ আদালতে মুখ পুড়ল মোদি সরকারের। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আইনজীবীকে খানিকটা তিরস্কারের সুরে বলেন, ‘অনেক তথ্য রেকর্ডে রয়েছে। জন্মের শংসাপত্র, আত্মীয়দের সঙ্গে থাকতেন এটাও এক ধরনের প্রমাণ। অথচ আপনারা বক্তব্য না শুনেই পাঠিয়ে দিয়েছেন।’ আগামী সোমবার (১ ডিসেম্বর) মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে সব নথি যাচাই করে নেওয়ারও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি বিবি। তবে গত কয়েক বছর ধরে স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে থাকছিলেন সোনালি। প্রায় দুই দশক দিল্লিতে কাগজকুড়ুনি, পরিচারিকার কাজ করেছেন তিনি। কিন্তু গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাঁদের আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। এরপর সোনালি-সহ পাঁচজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। গত ২০ অগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশের পুলিশ তাদের গ্রেফতার করে। তখন থেকেই তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে বন্দি। সোনালিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশ মামলাও রুজু করেছে।  বাংলাদেশি তকমা দিয়ে স্বামী এবং পুত্র-সহ নয় মাসের অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার খবর প্রকাশ হতেই শোরগোল পড়ে যায়। কলকাতা হাইকোর্টকে দ্রুত এ সংক্রান্ত মামলা শোনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।

মামলার শুনানিতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা দেওয়া হয়। পাশাপাশি সোনালির আট বছরের সন্তানের জন্মের শংসাপত্রও দেওয়া হয় আদালতে। তবে দিল্লি পুলিশ দাবি করেছেন, সোনালিরা আদৌ ভারতীয় নন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ সরকারের মত জানতে চাওয়া হলেও তারা কিছু জানায়নি। তাই দিল্লিতেই এই মামলার শুনানি করার দাবি তুলেছিলেন দিল্লি পুলিশ। কারণ দিল্লি পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তিন প্রতিষ্ঠানই দিল্লিতে অবস্থিত। এরপরেই সোনালির পরিবার কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোনালি বিবির পুশব্যাককে ভুল সিদ্ধান্ত হিসাবে আখ্যা দিয়ে চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরানোর নির্দেশ দেয়। ওই নির্দেশ স্থগিত রাখার জন্যেও আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মন্তব্য করে, ‘বাংলাদেশ থেকে বেআইনি ভাবে কেউ প্রবেশের কারণে আপনারা পুশব্যাক করতেই পারেন। তা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু এটা নিশ্চিত করতে হবে তিনি যেন দেশের নাগরিক না হন। কেউ যদি বলেন ভারতে জন্ম নিয়েছেন, এখানে ছোট থেকে বড় হয়েছেন তবে তাঁর অধিকার রয়েছে। তাঁর কথা শোনা উচিত। নিরপেক্ষ ভাবে আপনারা আপনাদের কাজ করুন। পরিবারকে বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে।’

 

 

 

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল