পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে, প্রাণ হাতে করে বসে রয়েছেন বৈদ্যবাটির বন্দ্যোপাধ্যায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন হুগলির বৈদ্যবাটির জোড়া অশ্বত্থতলার বাসিন্দা রেশমি বন্দ্যোপাধ্যায়। পরিবার নিয়ে পাহাড়ে ভ্রমণ, কত আনন্দ, পাহাড় থেকে ফেরার মন খারাপ এই সব নিয়েই বৈদ্যবাটিতে ফিরবেন বলে মনে ছিল আশা। কিন্তু কোনও কিছু করারই যেন সময় পেলেন না। বেড়াতে গিয়ে পাহাড়ে ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছেন তিনি এবং তাঁর পরিবার। কালিম্পংয়ের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম কাগে। এই ছোট্ট গ্রামেই বর্তমানে আটকে রয়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার। পাহাড়ি সৌন্দর্য উপভোগ এখন অতীত, প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলে যেন ভাল হয়।

পাহাড়ে প্রকৃতির হত্যা লীলা চাক্ষুষ দেখেছেন রেশমি বন্দ্যোপাধ্যায় ‌। তিনি জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটার দিকে দাওয়াইপানি থেকে বেন্দা কাগেতে এসে পৌঁছান তাঁরা। যে হোমস্টেতে ওঠেন তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে ঋষি খোলা, অর্থাৎ ঋষি নদী। নদীর কুলুকুলু শব্দে তখন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এমন স্বর্গীয় সৌন্দর্যে এত দেরি করে কেন আশা। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হল বৃষ্টি। পাহাড়ের বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এ বৃষ্টি যেন বাঁধন ছাড়া বৃষ্টি, রাত যত বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়তে থাকে বৃষ্টির দাপট। সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি, বাজ পড়ার কড়কড় শব্দ। যত রাত বাড়ে তত পরিস্থিতি খারাপ হতে থাকে। একের পর এক বাজ পড়ার শব্দে কানে তখন তালা ধরে দেওয়া চাওয়ার মতো অবস্থা।

দিনের আলোর বর্ণনা দিতে গিয়ে কার্যত কেঁপে কেঁপে উঠছেন রেশমি। ভোর হতে যখন ঘর থেকে বের হন তখন দেখতে পান চারদিকে শুধু জল আর জল। কুলুকুলু শব্দে বয়ে চলা ঋষি খোলা রুদ্র রূপ ধারণ করেছে। এ রূপ তো কাম্য নয়। শনিবার থেকেই পাওয়ার কাট কালিম্পংয়ে, চারদিকে ধ্বস নেমে রাস্তা বন্ধ। এদিকে সোমবার বিকেলে নিউ মাল থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বাড়ি ফেরার কথা বন্দ্যোপাধ্যায় পরিবারের। তাঁরা এখনও জানেন না সেই ট্রেন আদৌ পাবেন কিনা। কবে যে বাড়ি ফিরতে পারবেন তাই বুঝতে পারছেন না। শুধু একটাই প্রার্থনা, প্রকৃতি তার ধ্বংসলীলা বন্ধ করুক। প্রত্যেককে ফিরে যাক নিজ নিজ ঘরে।

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা