মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ঘূর্ণিঝড় মান্থা নিয়ে কী বলছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : একটা নিম্নচাপ কাটতে না কাটতেই আরও একটা নিম্নচাপ হাজির। নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। উৎসবের মরশুমে কোথাও কোথাও বৃষ্টি হলেও মোটের ওপর ভালোই কেটেছে। কিন্তু অক্টোবরের শেষে এসে শীতের আগে বদল হয়েছে বঙ্গোপসাগরের আবহাওয়ার। শনিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, নতুন নিম্নচাপটি। এই ঘূর্ণিঝড়ের নাম থাইল্যান্ড দিয়েছে মান্থা। তবে মনে করা হচ্ছে, এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। ইতিমধ্যেই শুক্রবার থেকে অশান্ত রয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছে তাদের আগামী সোমবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি সহ দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। তবে উপকূল এলাকায় বেশি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর 24 পরগনা ও মেদিনীপুরে এই নিম্নচাপের প্রভাব ভালোই টের পাওয়া যাবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত আবহাওয়া কিছুটা সুস্থ থাকবে। তারপরে বৃহস্পতিবার ফের বৃষ্টি হবে জলপাইগুড়িতে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের গতি কিভাবে হবে তা রবিবার আরো পরিষ্কার হয়ে যাবে সেই মতো রাজ্যের কোথায় কি প্রভাব পড়বে তা জানা যাবে। রবিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গা বিস্তর প্রভাব পড়বে। অন্যদিকে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায়।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?