স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য

নতুন চালু হওয়া হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪, ঘোষণা করেন।  তিনি বলেন, কোনও শিক্ষার্থী ঋণ না পেলে ওই হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ জানাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় চলছে বাদল অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের তৃতীয় দিন। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু (BRATYA BASU) ঘোষণা করেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (STUDENT CREDIT CARD) জন্য মঞ্জুর করা হয়েছে ৫২১. ২৯ কোটি টাকা। এই হিসেব গত ২৮ ফেব্রুয়ারির বলেও জানান। তারপরে বলেন, পরিষেবা প্রাপক, অর্থ সবই বেড়েছে ও বাড়বে। সেই সঙ্গে শিক্ষার্থীদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন ব্রাত্য বসু।

মঙ্গলবার তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১৯ হাজার ১৬৯ টি। এর মধ্যে মঞ্জুর হয়েছে ১৯ হাজার ৯৯৬ টি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেই হিসেবে মঞ্জুর হয়েছিল, ৫২১. ২৯ কোটি টাকা। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই হিসেব তুলে ধরেছিলেন শিক্ষামন্ত্রী। এদিন তিনি বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পাওয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সঙ্গে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই জট কেটেছে অনেকটা। নতুন চালু হওয়া হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪, ঘোষণা করেন।  তিনি বলেন, কোনও শিক্ষার্থী ঋণ না পেলে ওই হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ জানাতে।

এই প্রশ্নোত্তর পর্ব চলাকালীন কাটোয়ার বিধায়ক (MLA) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন। তিনি বলেন, সমবায় ব্যাঙ্ক সঠিকভাবে ঋণ দেয়। তবে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক সহযোগিতা করে না।এই সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, কিছু সমস্যা রয়ে গিয়েছে। কিছু কিছু রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ঋণ দিতে চাইছে না। নিয়মিত তা নিয়ে নজরদারি চালানো হবে। এই নজরদারি চালানো হবে প্রতিমাসে। তিনি বলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত বইঠক করছেন মুখ্যসচিব, অর্থসচিব ও শিক্ষাসচিব। প্রতিমাসে হয় এই বৈঠক। তিনি আরও বলেন, আগে এই সমস্যা প্রবল ছিল কিন্তু এখন ওঁরা (রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক আধিকারিক) রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) সঠিক উদ্যোগ বুঝতে পেরেছেন। সরকার নিজেই থাকছে গ্যারেন্টার। সমস্যা ধীরে ধীরে মিটছে। শিক্ষার্থীদের কোনও অভিযোগ থাকলে হেল্পলাইনে (HELP LINE) অভিযোগ জানাতেও পারেন তিনি।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ