হিঙ্গলগঞ্জ – ঘোজাডাঙ্গা সীমান্তে দফায় দফায় ২০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘোজাডাঙ্গা:সীমান্তে ৪ বাংলাদেশি সহ ১ দালাল গ্রেফতার ।গত সাত দিনে ২০ জন বাংলাদেশি ধরা পরল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের (Hingalganj Block) হেমনগর কোস্টাল থানার পুলিশ নব দুর্গা মোড় সংলগ্ন এলাকা থেকে চারজন বাংলাদেশী ও একজন ভারতীয় দালালকে গ্রেফতার করে। হেমনগর কোস্টাল থানার (Hemnagar Costal P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পায়, নবদুর্গা মোড়ের কাছে চারজন বাংলাদেশি একজন দালাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তখনই পুলিশ তাদের গ্রেফতার করে।তাদের আদালতে পেশ করা হয়।

বসিরহাট মহকুমার স্বরুপনগর ঘোজাডাঙ্গা- হিঙ্গলগঞ্জ সীমান্তে গত সাত দিনে পুলিশ ও বিএসএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কুড়িজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে সুন্দরবনের সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ পাশাপাশি যেখানে নাম গোপন করে বসবাস করছে তাদের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ। একই সঙ্গে বাংলাদেশে মাদক পাচার রুখল পুলিশ ।উদ্ধার ৬ লিটার তরল মাদক কোডাইন মিকচার। গ্রেফতার এক।হাসনাবাদ পুলিসের কাছে খবর আসে হাসনাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার করছে দুষ্কৃতীরা।

এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসনাবাদ থানার (Hasnabad P.S.)মতিঝিলে হানা দেয়। পুলিস আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও সরিফুল মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৬ লিটার তরল মাদক উদ্ধার হয়। সরিফুল মণ্ডলকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট আদালতে পেশ করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের