পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদকে হেরিটেজ মর্যাদার দাবি, নজর মুখ্যমন্ত্রীর সফরে

আবেদন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঐতিহ্যমণ্ডিত এই পুরনো লাল বিল্ডিং-কে খাতায়-কলমে হেরিটেজ মর্যাদা দেওয়া হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ (Paschim Medinipur Zilla Parishad) ইংরেজ আমলের। এখানেই রয়েছে ‘লাল ভবন’। যার ভূমিকা জেলা- রাজ্য তথা দেশের ইতিহাসে অপরিসীম। ঐতিহ্যশালী লাল ভবনকে ‘হেরিটেজ’ মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই জেলার সমস্ত দফতরে আবেদনপত্র জমা পড়েছে। ২ বার আবেদনপত্র দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার দফতরেও। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসার আগেই সেই আন্তরিক আবেদন আরও জোরদার হচ্ছে।

১৯৩২ সালের ৩০ এপ্রিল ব্রিটিশ সরকারের আধিকারিকদের বৈঠক চলাকালীন এখানেই দেশপ্রেমিক- বিপ্লবীরা গুলি করে হত্যা করেছিলেন তৎকালীন অত্যাচারী জেলাশাসক ডগলাসকে। নেতৃত্বে ছিলেন শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য  ও প্রভাংশু পাল। ডগলাসের সেই সমাধি এখনও রয়েছে মেদিনীপুরের স্টেশন রোড সংলগ্ন পুরানো গির্জা’র চত্বরে। দেশ স্বাধীন করার আন্দোলনে জেলাশাসক হত্যার পদক্ষেপ নেওয়ার জন্য ১৯৩৩ সালের ১২ জানুয়ারি ফাঁসি হয় দেশ জননীর এই বীর পুত্রের। 

যে জায়গায় প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রভাংশু পাল এই দুই:সাহসিক ঘটনা ঘটিয়েছিলেন, সেই জায়গা বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। এখানে আজও ব্রিটিশ স্থাপত্য লাল বিল্ডিং চোখে পড়ে। এই ভবন অখন্ড মেদিনীপুর জেলা, রাজ্য তথা দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য স্থান। এই ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। তাঁর নামাঙ্কিত এখানের অডিটোরিয়াম, ‘শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন’। সামনেই রয়েছে পূর্ণাবয়ব মূর্তি।  

জেলাবাসীর আবেদন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঐতিহ্যমণ্ডিত এই পুরনো লাল বিল্ডিং-কে খাতায়-কলমে হেরিটেজ মর্যাদা দেওয়া হোক। জেলা পরিষদের সভাধিপতি ও জেলা আধিকারিকরা উদ্যোগী হয়ে রাজ্য হেরিটেজ কমিশন- এর কাছে আবেদন করলে জেলাবাসী তথা আপামর ইতিহাস প্রিয় মানুষ খুশি হবে।

ইতিমধ্যেই ‘হেরিটেজ জার্নি’ সংগঠন এই আবেদন জানিয়েছে জেলার সমস্ত প্রশাসনিক দফতরে। ২ বার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা মহাশয়ের দফতরে। ‘হেরিটেজ জার্নি’ সংগঠনের প্রতিনিধি দল এই আবেদন নিয়ে সাক্ষাৎ করেন জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের সঙ্গে। জেলাপরিষদের ঐতিহাসিক লাল ভবন হেরিটেজ মর্যাদা পাক, এতে সহমত পোষণ করেছেন জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ। কর্মাধ্যক্ষ জানিয়েছেন, ইতিমধ্যে আবেদন করার প্রক্রিয়া এগোচ্ছে। আবেদন জানানো হবে হেরিটেজ কমিশনে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে এই বিষয় তাঁর কাছে উত্থাপন করা হবে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস