হাই ভোল্টেজ রবিবার : উত্তরে মোদি, দক্ষিণে মমতা-অভিষেকের প্রচারে ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ঝড় তুলছে সব রাজনৈতিক দল। রবিবার ছুটির দিনে উত্তর থেকে দক্ষিণে শক্তি প্রদর্শন করতে চলেছে তৃণমূল ও বিজেপি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ ও বীরভূমে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমান ও  দক্ষিণ ২৪ পরগনায়।  অন্যদিকে প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে। তিনি কোচবিহারে করবেন বিজয় সংকল্প সভা।

উত্তরবঙ্গ দিয়েই প্রচার শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ থেকে প্রচারে নেমছিলেন অভিষেক। এবার উত্তরবঙ্গে প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর থেকে দক্ষিণে রবিবার ছুটির দিনে রয়েছে ৩ তারকার জনসভা।  একদিকে মোদি, অন্যদিকে মমতা ও অভিষেক, ভোটের বাজারে ৩ তারকার তুফান।

জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও শামসেরগঞ্জে। তারপরে পৌঁছে যাবেন বীরভূমের মুরারইতে। সেখানে একটি প্রচারসভা করবেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমানের রায়না, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং বজবজ বিধানসভা এলাকায়। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মোদিও। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। বিকশিত ভারতের মতো ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর স্বপ্ন দেখাতে পারেন প্রধানমন্ত্রী। ৩ তারকা এদিন বাংলার জন্য কী বলেন সেই দিকে তাকিয়ে সকলেই। 

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বসে নেই ঘাসফুল শিবিরও। তাঁরাও উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন। শনিবারই মালদায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরদিনই উত্তরবঙ্গে সভা করছেন প্রধানমন্ত্রী। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?