চলতি মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ নথিপত্র বিলি করা হবে, তারিখটি ঠিক কবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর তাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ নথিপত্র বিলি করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পুরনো সিলেবাসের প্রার্থীদের অ্যাডমিট কার্ড, প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র, ফাঁকা উত্তরপত্র, এএসআর, টপশিটের মতো নথি জেলার এক বা একাধিক কেন্দ্র থেকে বিলি করা হবে। স্কুলগুলিকে প্রতিনিধি পাঠিয়ে সেগুলি সংগ্রহ করার কথা ইতিমধ্যেই বলা হয়েছে। এই নথিগুলি মূলত স্কুলগুলির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হবে বলে খবর। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানশিক্ষকের মাধ্যমে তা পড়ুয়াদের দেওয়া হবে।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জেরে এগিয়ে আনা হচ্ছে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে শিক্ষক–শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে। নিয়ম অনুযায়ী, প্রথম সেমেস্টার পরীক্ষার ছয় মাস পরেই দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্বাচনের সময় মাথায় রেখে সেই পরীক্ষা মার্চের বদলে ফেব্রুয়ারি মাসেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে স্কুলগুলিতে বুথ তৈরির কাজ শুরু হবে এবং ফেব্রুয়ারিতেই পরীক্ষা শেষ করতে হবে। সুতরাং সময় প্রায় এক মাস কমে যাচ্ছে।

অন্যদিকে বহু শিক্ষকদের মতে, এত কম সময়ে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটোই শেষ করা সম্ভব নয়। তাই শিক্ষা সংসদের উচিত ছাত্রছাত্রীদের স্বার্থে সিলেবাস কিছুটা কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়া। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৮ জানুয়ারি পুরনো সিলেবাসের প্রার্থীদের অ্যাডমিট কার্ড, প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র, ফাঁকা উত্তরপত্র, এএসআর, টপশিটের মতো নথি বিলি করা হবে। তবে জানুয়ারি মাসে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস, সরস্বতী পুজো—সব মিলিয়ে পড়ুয়াদের হাতে পঠনপাঠনের সময় কম থাকবে। সুতরাং পড়ুয়াদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কারণ এই নথিগুলি বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হবে।

এছাড়া এই বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানান, সরকারের অনুমতি নিয়েই ২০২৬ সালের পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। সিলেবাস পরিবর্তনের সুযোগ নেই। পড়ুয়ারা যাতে কোনও অসুবিধায় না পড়ে সেদিকে কাউন্সিল নজর রাখবে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে।

স্বামী নয় অভিষেক শর্মার জন্য করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭