হিলির মকরামপুর এলাকায় জাতীয় শিশু সপ্তাহ পালিত হল

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: হিলি ব্লকের মকরামপুর গ্রামের কিশোরী মেয়েদের নিয়ে জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে একটি সচেতনতা শিবির(Awarness Camp) অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরে মকরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্ভুক্ত কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিভিন্ন আলোচনা করা হয়েছে। এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়বার লক্ষ্যে উপস্থিত কিশোরীরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করেন ।

পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে সঠিকভাবে রূপায়ণের জন্য ‘স্যাগ কেপি’ প্রকল্প বর্তমানে হিলি ব্লকে সক্রিয়ভাবে কাজ করছে। বাল্য বিবাহ, শিশুদের উপর যৌন নির্যাতন, শিশু পাচার সহ শিশুদের নানান অধিকার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে আলোচনা হয়। মানব পাচার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত কিশোরীদের নিয়ে একটি ছোট্ট রেলি বের হয় ।

এই শিবিরে উপস্থিত ছিলেন হিলি আইসিডিএস(ICDS) প্রকল্পের অন্তর্ভুক্ত ‘স্যাগ কেপি’ প্রকল্পের কর্মী অর্পিতা দাস, অঙ্গনওয়াড়ি কর্মী কলেশ্বরী পাহান, জয়ন্তী মন্ডল, অঙ্গনওয়াড়ি সহায়ক অঞ্জলি বর্মন, সন্ধ্যা শীল, উজ্জীবন সোসাইটির সক্রিয় কর্মী আশীষ উড়াও ও জয়ন্ত পাহান। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে হিলি ব্লকের(Hili Block) বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষা মজবুত করতে এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির চলছে লাগাতার ।

মেয়ে ভেবে করেছিলেন প্রেম, ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন হায়দরাবাদের পুলিশকর্তা

বিজয়ার মিষ্টিমুখ হোক ঘরোয়া তিলের নাড়ুতে, রইল সহজ রেসিপি

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন কিমা মটর, রইল রেসিপি

মাথায় ফোন বেঁধে লাইভ স্ট্রিমিং! ক্লাসে ঢুকে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল ছাত্র

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে