হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বড় বাঁকড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পেট্রোল পাম্পের ঘরে আচমকা আগুন লেগে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বড় বাঁকড়া এলাকায় বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পের পেট্রোল পাম্প থেকে একটি জলযানে তেল ভরার কাজ চলছিল। সেই সময় আচমকাই পাম্পঘরের ভিতরে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে সীমান্তরক্ষী বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাম্পঘরের ভিতরে থাকা এক জওয়ান বেরিয়ে আসার সুযোগ পাননি।

আর পড়ুন: লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

মৃত জওয়ানের নাম রাম সিং বলে জানা গিয়েছে। আগুনের তীব্রতায় তিনি ভিতরেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে পাম্পঘরের ভিতরে থাকা জওয়ানের প্রাণহানি ঘটে। এই ঘটনাকে ঘিরে গোটা বিএসএফ ক্যাম্পে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের মধ্যে শোকের আবহ স্পষ্ট। ইতিমধ্যেই ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী