কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে কৃষকদের জন্য বড়সড় সুখবর। ধানের জমিতে কীটনাশক ছড়াতে এবার আর কাদা-মাটিতে নেমে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হবে না। জমির আল থেকে দাঁড়িয়েই ড্রোনের মাধ্যমে করা যাবে বিস্তীর্ণ জমিতে স্প্রে। এতে একদিকে যেমন কমবে শ্রমিকের খরচ, তেমনই সময় বাঁচার পাশাপাশি জমিতে কাজ করতে গিয়ে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও অনেকটা কমবে। কৃষকদের চাষের খরচ কমিয়ে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এবার উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে শুরু হল ব্যাটারি-চালিত ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে স্প্রে করার উদ্যোগ রাজ্য সরকারের।

হিঙ্গলগঞ্জ মূলত কৃষিনির্ভর এলাকা। ফলে চাষের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয় কৃষকরা। হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডিতে কৃষি দফতরের আধিকারিক এনামূল পয়লান এবং সহকারী কৃষি অধিকর্তার উপস্থিতিতে ড্রোনের সাহায্যে ধানের জমিতে স্প্রে করার প্রদর্শন করা হয়। ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হয় কৃষকদের। এতদিন শ্রমিক দিয়ে জমিতে গিয়ে স্প্রে করাতে হত। তার জন্য একদিকে যেমন বাড়তি শ্রমিকের খরচ হত, অন্যদিকে জমিতে নেমে কাজ করার সময় সাপ কিংবা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও থাকত। সেই সমস্যা অনেকটাই কমাতে পারে ড্রোন প্রযুক্তি।

আরও পড়ুনঃ অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যাটারি-চালিত এই ড্রোনে একসঙ্গে ১০ লিটার জল বহন করা যায়। সেই জল ও প্রয়োজনীয় ওষুধ মিশিয়ে প্রায় তিন বিঘা জমিতে স্প্রে করা সম্ভব। ফলে কৃষককে জমিতে না নেমেই রাস্তা বা জমির আল থেকে ড্রোন পরিচালনা করে নিজের জমিতে কীটনাশক প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এই নতুন ব্যবস্থায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় কৃষকরা। কৃষক পরিতোষ মুন্ডা জানান, ড্রোনের মাধ্যমে স্প্রে হলে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। পাশাপাশি জমিতে নেমে কাজ করার ঝুঁকিও কমবে। কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে এমন আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। ড্রোনের মাধ্যমে কৃষিকাজে স্প্রে করার এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানতে কৃষকদের হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডির কৃষি দফতরের কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা