আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

নিজের প্রতিনিধি হিঙ্গলগঞ্জ: উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়াতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে তছনছ করে ফেলে গ্রামের ১৫টি কাঁচা বাড়ি। অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সব বাড়ির বাসিন্দারা অসহায় ও আশ্রয়হীন হয়ে পড়ে। এই পরিবারগুলি সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। তাঁরা জানান,আয়লা ,আমফান ও ইয়াসের থেকেও অতি ভয়ানক এই ঝড় ক্ষতি করেছে হিঙ্গলগঞ্জে(Hingalganj) । তারা বর্তমানে আশ্রয়হীন হয়ে পড়েছেন ।দ্রুত সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন এই পরিবার গুলি ।

বিদ্যুতের খুঁটি(Electric Poll) সহ প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছ পালাও ভেঙে গিয়েছে। ইলেকট্রিকের বৈদ্যুতিক খুঁটি ও পিলার গুলো ভেঙে চুরমার হয়ে গেছে এই ঝড়ে। এর আগেও প্রত্যন্তর সুন্দরবন এলাকাতে একাধিক ঝড়ের কবলে পড়েছে সাধারণ মানুষ। কিন্তু এই ঝড় এত ভয়ানক ও মারাত্মক ছিল কোন রকমের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাইরে বেরিয়ে এসেছিলেন কিন্তু ঘরের যে ভয়ানক পরিস্থিতি অর্থাৎ অ্যাসবেস্টার উড়িয়ে বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়েছে।এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকল সুন্দরবনবাসী।

হিঙ্গলগঞ্জের একাধিক গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একাধিক জায়গায় খুঁটি পরে থাকার দরুন একাধিক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ঝড়ের পর।তৃণমূলের জনপ্রতিনিধি রশিদ কারিগর তিনি জানান যে ,অতি ভয়ানক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। আমরা ওই পরিবারগুলির পাশে রয়েছি । তাঁরা যাতে আশ্রয় পান সেই চেষ্টা আমরা করছি। মাথার উপর ছাদহীন পরিবারগুলিকে অতি দ্রুত সমস্ত রকম সাহায্য দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ