বঙ্গ বিজেপিতে লাগাতার ভাঙন, হিঙ্গলগঞ্জে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে শতাধিক নেতা-কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। 2026 সাল পড়লেই বাংলায় বিধানসভা নির্বাচন, এক কথায় বলা যায় নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়াচ্ছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) রূপমারী গ্রাম পঞ্চায়েতের বাঁশতলিতে তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় হিঙ্গলগঞ্জের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেখানেই বুধবার বিধায়ক দেবেশ মণ্ডলের হাত ধরে বিজেপির প্রাক্তন সদস্য লিপিকা মাইতি সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। 

দলত্যাগীদের বক্তব্য, ‘বাংলার জন্য বিজেপির কোনও কর্মসূচি নেই। অন্যদিকে তৃণমুল সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সুযোগ সুবিধা রয়েছে। তাই তারা তৃণমূলে যোগদান করলেন।’ অন্যদিকে বঙ্গ বিজেপির হিঙ্গলগঞ্জের আহ্বাযক অভিজিৎ দাস কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি বলেন ,ঘটা করে তৃণমূলের লোক আবার তৃণমূলেই জয়েন করলেন। এখন তারা কেউই বিজেপিতে ছিল না। এর ফলে হিঙ্গলগঞ্জে আগামী দিন বিজেপির সংগঠনের কোনও ক্ষতি হবে না। বিজেপি হিঙ্গলগঞ্জ থেকে তার নিজের বিধায়ককে বিধানসভায় পাঠাবে।

বিধায়ক দেবেশ মণ্ডল (MLA Debesh Mandal) বলেন, নরেন্দ্র মোদি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের সাথে প্রতারণা করেছে তাতে মানুষ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিজেপি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে । সুচতুর কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এসব মানুষ বুঝতে পেরেছে।তাই বিজেপির নেতা থেকে সাধারণ কর্মী সকলেই গেরোয়া চিকি ছেড়ে মা, মাটি, মানুষের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের