গোয়ালঘরে ফাঁস লাগিয়ে ঝুলছেন মা-ছেলে-বউমা, গোঘাটে হাড়হিম ঘটনা

পরিবারের তরতাজা ছেলের মৃত্যু হয়েছিল ৮ মাস আগে। এবার বাবা, মা, ঠাকুমাও চলে গেলেন। এমন মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারের তরতাজা ছেলের মৃত্যু হয়েছিল ৮ মাস আগে। এবার বাবা, মা, ঠাকুমাও চলে গেলেন। এমন মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে। ছেলের মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল হুগলির নন্দী পরিবার। কারণ ছেলে হবু চিকিৎসক হওয়ার জন্যে পড়াশোনা করছিল, তাই স্বাভাবিকভাবেই বছর ২১-এর শান্তনু নন্দীকে নিয়ে তাঁর পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আচমকাই তরতাজা ছেলের মৃত্যু মেনে নিতে পারছিলেন না তাঁর পরিবারের কেউ। শান্তনুর বাবা, মা, ঠাকুমা, সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। তাই কি মৃত্যুর সিদ্ধান্ত নিলেন তাঁরা? বৃহস্পতিবার সকালে তাঁদের বাড়ি থেকে উদ্ধার হল শান্তনুর বাবা, মা এবং ঠাকুমার ঝুলন্ত দেহ, যা প্রকাশ্যে আসামাত্রই শোরগোল পড়ে গিয়েছে হুগলির গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে।

এদিন সকালে শান্তনুর বাবা, মা এবং ঠাকুমার ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান প্রতিবেশীরা। তাঁদের নাম, যথাক্রমে অনিমা নন্দী (৭১), কাশীনাথ নন্দী (৫৫) এবং মমতা নন্দী (৪৭)। স্থানীয় সূত্রের খবর, গত ৮ মাস আগে কাশীনাথ নন্দীর একমাত্র ছেলে শান্তনু নন্দী আত্মহত্যা করেছেন। তিনি চিকিৎসক পড়ুয়া ছিলেন। তাই তাঁকে ঘিরে পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তরতাজা ছেলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শান্তনুর পরিবার। এমনকী পাড়ার লোকজন, আত্মীয়স্বজনদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিয়েছিলেন শান্তনুর পরিবার। একপ্রকার চার দেওয়ালে নিজেদের বন্দী করে দেন তাঁরা। প্রতিবেশীরা মনে করছেন, পুত্রশোকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন শান্তনুর পরিবার।

বর্তমানে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় নন্দী পরিবারের এক প্রতিবেশী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নন্দী পরিবারের কাউকে বাড়ি থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর তাদের অনেক ডাকাডাকি করা হয় বাড়ির বাইরে থেকে। কিন্তু কেউ সাড়া দেননি। এর পর দরজা ভেঙে বাড়ির ভিতরে গিয়ে প্রতিবেশীরা দেখতে পান, গোয়ালঘরে ৩ জনের দেহ ঝুলছে। এরপরেই স্থানীয়রা গোঘাট থানায় পুলিশ কে খবর দেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে পুলিশ তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক