সাবধান! ম্যাট্রিমনি সাইটে প্রতারণা, তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা নিয়ে পুলিশের জালে অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্দারমনি : ম্যাট্রিমনি সাইটে একাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল অভিযুক্ত। সেই প্রতারণায় জড়িয়ে গিয়েছিলেন এক তরুণী। তাঁর কাছ থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অবশেষে অভিযুক্ত জামির আব্বাসকে গ্রেফতার করেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল।

জানা গিয়েছে, অনুপম রায় নাম দিয়ে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয়ে ম্যাট্রিমনিসাইটে অ্যাকাউন্ট খুলেছিল জামির আব্বাস নামে এক ব্যক্তি। এরপরেই আলাপ হওয়া তরুণীকে বিয়ের কথা বলে ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ৪৪ লক্ষ টাকার নেওয়ার পর তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত। চলতি বছরের মে মাসে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্তে নামে পুলিশ।

সূত্রের খবর নিজের নাম গোপন করে অনলাইনে পরিচয় দিয়ে প্রতারণা চালাত অভিযুক্ত। তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তার সূত্র ধরে হুগলির খানাকুল থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। তারপরেও মূল অভিযুক্ত অধরা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে মন্দারমনির একটি রিসর্টে আচমকাই হানা দেয় পুলিশ। সেখান থেকেই মূল অভিযুক্ত জামির আব্বাসকে গ্রেফতার করা হয়।

তরুণীর পরিবার জানায়, অভিযুক্ত তাঁদের বলেছিল জিএসসি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত কারণে ব্যবসাতে সমস্যার সৃষ্টি হয়েছে। তারজন্য সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিল হয়ে গিয়েছে। তার কিছু টাকার প্রয়োজন। সেই টাকা দিলেই সিল হওয়া অ্যাকাউন্ট খুলে যাবে। এরপরেই তরুণীর পরিবারের কাছে থেকে ধাপে ধাপে টাকা নেয় অভিযুক্ত। মোট ৫টি অ্যাকাউন্ট থেকে ৪৪ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ। এরপরেই ব্যবস্থা নেয় পরিবার। 

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে