হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি:তারকেশ্বরে ভয়ঙ্কর দুর্ঘটনা! যাত্রীবাহী বাস উল্টে বিপত্তি,গুরুতর আহত ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে হাজির হয়েছে পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে তারা। গাড়ি কীভাবে দুর্ঘটনা ঘটল, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের জেরেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। এর জেরেই ঘটেছে দুর্ঘটনা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার পুরশুড়ার হরিহর এলাকায়। যাত্রিবাহী বাসটি পানসিউলি থেকে তারকেশ্বর যাচ্ছিল। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে পড়ে বাসটি। আহত যাত্রীদের চিৎকারে ছুটে আসে তারা। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরশুড়া ব্লক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় আহতদের। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

দুর্ঘটনার পর সামান্য আহত হয়েছেন গাড়ির চালক। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে। দুর্ঘটনা নিয়ে বাসের চালক গণেশ ঘোষ জানান, ‘বাস ৭টা ৫ মিনিটে পানসিউলি থেকে ছেড়েছিলাম। মোটামুটি যাত্রী ছিল। হঠাৎ করে আওয়াজ হলো। মনে হলো স্টিয়ারিং কেটে গেল। তখনই একটা গর্ত পড়েছিল। সেখানে বাঁ-দিকে কাটাতে গিয়ে বাসটা ঠিক থাকেনি। পাশে গিয়ে পড়ল। আমি পিছনে দিয়ে হেলে মাথা গেল ঠুকে। আমারও ব্যথা লেগেছে। চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলাম।’

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র