জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি:  হুগলির পান্ডুয়া জিটি রোডে বুধবার দুপুরে ঘটে গিয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গোয়ারা কবরস্থানের সামনে একটি চারচাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ  হারিয়েছেন এক যুবক। আহত হয়েছেন বাইকে থাকা আরও একজন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়া এলাকার দুই যুবক বাইকে করে যাচ্ছিলেন। একটি লরিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির চারচাকা গাড়িতে  নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে বাইকটির।  সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক থেকে ছিটকে পিচের রাস্তায় আছড়ে পড়েন দুজনেই। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম তাপস সিংহ (৩২), বাড়ি পূর্ব বর্ধমানের সাতগেছিয়া এলাকায়। আহত যুবকের নাম অতনু ভূমিজ (২২)।  তাঁর ডান পা ভেঙে গেছে এবং ডান হাতে গুরুতর চোট লেগেছে।

আরও পড়ুন: ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

 আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুজনের কারও মাথায় হেলমেট ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক চারচাকা গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়।  পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।।

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮