গৃহবধূকে পুড়িয়ে খুন, গ্রেফতার ৪ জন

চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করলে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।করবীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ে আত্মহত্যা করেনি। এটা খুন।

Share:

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে (House Wife) পুড়িয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতার বড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে।

মৃতার নাম করবী মাইতি। নোদাখালি থানার বজবজ ২ নম্বর ব্লকের নলদাঁড়ির এক এলাকায় দুর্ভাগ্যজনক এই ঘটনা। বাহিরগঞ্জ গ্রামের নরেন্দ্র মাইতির সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়েছিল বাওয়ালি গ্রামের করবী মাইতির। দুটি গ্রামই একই থানার অন্তর্গত। প্রথমদিকে সবকিছু শান্তিপূর্ণ থাকলেও পরে শুরু হয় অশান্তি। তা বেড়ে ক্রমশ চূড়ান্ত রূপ নিতে থাকে। স্থানীয়দের মতে, সাংসারিক অশান্তি থেকেই এই খুন। অভিযোগ পেয়ে নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে পাঠানো হয় মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে। এরপর চিকিৎসকেরা মৃত (Death) বলে ঘোষণা করলে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মৃতার শ্বশুরবাড়ির চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত জারি আছে।

করবীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ে আত্মহত্যা করেনি। এটা খুন। তাঁদের দাবি, দোতলায় ছাদে ব্যারেল-দেশলাই দেখা গিয়েছে। সেখানেই মৃতার দেহ পড়েছিল। মেয়ের মৃত্যুর খবর প্রথম জানতে পারেন ভোর সাড়ে তিনটে নাগাদ। তাঁদের অভিযোগ, মৃতার জা, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট