Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ের ৪ মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর, আটক হোমগার্ড স্বামী সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : বিয়ের চার মাসের মাথায় স্ত্রীকে খুন করার অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে। স্বামী, ননদ সহ চারজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ মৃতার পরিবার।

জানা গিয়েছে, মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল মধ্যমগ্রামের অস্থায়ী হোমগার্ড নাজমুল হুদা ও নাসরিন সুলতানার। বিয়ের এক মাস পর থেকেই তাদের দাম্পত্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। নাসরিনের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো বলে অভিযোগ মৃতার পরিবারের। আচমকাই পরিবারকে খবর দেওয়া হয় মেয়ের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে। পরিবারের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও কিছু জানানো সেই সময় হয়নি। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে জানা যায় মেয়ে আত্মহত্যা করেছে। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। এর পরেই মেয়েকে খুন করার অভিযোগ জানিয়েছে নাসরিনের পরিবার।

বারাসত থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বামী, ননদ সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাসরিন আত্মহত্যা কেন করেছে, ঘটনার পেছনে কি কারণ রয়েছে সবটাই জানতে চাইছে বারাসত থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মৃতা নাসরিনের পরিবারের অভিযোগ,  বিয়ের পর প্রথম কয়েকদিন ভাল ব্যবাহর করলেও, তারপর থেকেই শুরু হয় অত্যাচার।বিয়ের পর থেকেই মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হত বলে অভিযোগ। কয়েকদিন আগেও মেয়েকে মারধর করা হয়েছিল। এদিনও মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছে পরিবার।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত