নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রির উপবাসে ফলমূলের পাশাপাশি মিষ্টিমুখ করতে মন চাইতেই পারে। কিন্তু দোকানের মিষ্টি না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু সাবুর পায়েস। দুধ, চিনি, এলাচ আর বাদামের মিশেলে তৈরি এই পায়েস স্বাদে যেমন অতুলনীয়, তেমনই বানানোও বেশ সহজ। তবে সাবুর পায়েস তৈরি করতে গিয়ে অনেক সময় দানা পাত্রের তলায় লেগে যায়, দুধ কেটে যায় কিংবা ঠান্ডা হওয়ার পর পায়েস অতিরিক্ত ঘন হয়ে যায়। কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এই সমস্যা এড়ানো সম্ভব। জেনে মিন বানানোর পদ্ধতি.

উপকরণ

সাবু — আধ কাপ

ফুল ক্রিম দুধ — ১ লিটার

চিনি — আধ কাপ

ঘি — ১ টেবিল চামচ

এলাচ গুঁড়ো — আধ চা-চামচ

জাফরান — ৮-১০টি সুতোর মতো অংশ

কাজু, আমন্ড ও পেস্তা কুচি — ২ টেবিল চামচ

আরও পড়ুনঃ রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

পদ্ধতি

 প্রথমে সাবু দু’-তিন বার জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এর ফলে অতিরিক্ত মাড় বেরিয়ে যাবে। এ বার সাবু ডুবে থাকে, এমন পরিমাণ জল দিয়ে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভারী তলার পাত্রে সামান্য জল ছিটিয়ে দুধ গরম করতে বসান। অন্য একটি পাত্রে ঘি গরম করে ভিজিয়ে রাখা সাবু ১-২ মিনিট হালকা নেড়ে নিন। এতে সাবু দুধের পাত্রের তলায় লেগে যাওয়ার আশঙ্কা কমবে। দুধ ফুটতে শুরু করলে তাতে ঘি মাখানো সাবু দিয়ে দিন। কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। সাবুর দানা স্বচ্ছ হয়ে ফুলে উঠলে চিনি, এলাচ গুঁড়ো, গরম দুধে ভেজানো জাফরান এবং বাদাম কুচি মেশান। আরও ২-৩ মিনিট রান্না করে উনুন বন্ধ করে দিন। মনে রাখবেন, ঠান্ডা হলে পায়েস আরও ঘন হবে। তাই রান্নার সময় অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না। এ বার গরম কিংবা ঠান্ডা, পছন্দমতো উপবাসের সাবুর পায়েস উপভোগ করুন।

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?