প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মতো বুধবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এক মহিলা। রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খুব দ্রুত গতিতে নয়, স্বাভাবিক ছন্দেই চলছিলেন তিনি। আচমকাই পিছন থেকে ভেসে আসে, ‘কাকিমা’ বলে ডাক। পরিচিত কেউ ডাকছেন ভেবে পিছন ফিরে তাকাতেই বিপদ।

অভিযোগ, মুহূর্তের মধ্যে বাইকে থাকা দুই দুষ্কৃতী ওই মহিলার গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নেয়। টান মেরে হার ছিনিয়ে নেওয়ায় মহিলার গলায় আঘাতও লাগে। এরপর দ্রুত বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির তর্ক সিদ্ধান্ত লেন এলাকায়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ওই মহিলা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় বাইকে করে দুই যুবক তাঁর কাছে আসে। ‘কাকিমা’ বলে ডেকে তাঁকে দাঁড় করানো হয়। মহিলা পিছন ফিরতেই আচমকা গলার হার টেনে নেয় তারা। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, আক্রান্ত মহিলা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

আরও পড়ুনঃগরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

সাতসকালে জনবহুল এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধারেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার