হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার জগৎবল্লভপুরে স্বর্ণব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি! এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায় । স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও গয়না লুট করে পালানোর সময় তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন পল্লব সাহা নামে ওই ব্যবসায়ী। তার পায়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দাদার সঙ্গে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন পল্লব সাহা। জগৎবল্লভপুরের পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই একটি বাইকে চেপে আসা চার দুষ্কৃতী তাঁদের পথ আটকে দেয়। অভিযোগ, দুষ্কৃতীরা পল্লবের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চলানো হয়। একটি গুলি তাঁর পায়ে লাগে। এরপর ব্যাগ নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। 

আরও পড়ুন: শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ঘটনাস্থল থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং গুলির খোল উদ্ধার হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং লুট হওয়া সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আহত পল্লব সাহাকে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পল্লব সাহা দাদার সঙ্গে স্বর্ণালঙ্কারের ব্যবসার পাশাপাশি সিভিক ভলান্টিয়ার হিসেবেও কাজ করেন। ব্যবসা সংক্রান্ত কারণেই তিনি টাকা ও গয়না নিয়ে ফিরছিলেন বলে অনুমান তদন্তকারীদের। ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ