পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

Share:

নিজস্ব প্রতিনিধি: জইশ-ই-মহম্মদের জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতারের পর তদন্তে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। দীর্ঘ তল্লাশির পর অবশেষে হাওড়ার পিলখানার তার গোপন ডেরার সন্ধান মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ঠিকানায় বারকোড, প্রিন্টিং ও স্মার্ট আইডি কার্ড তৈরির ব্যবসার আড়ালে চলত কার্যকলাপ। তবে সেটি শুধুই ব্যবসা ছিল নাকি তার আড়ালে জঙ্গি নেটওয়ার্ক পরিচালিত হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কয়েকদিন আগে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডলকে। তদন্তে উঠে এসেছে, কাশ্মীরের জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি ও কর্মসূচি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছিল বলে তদন্তকারীদের সন্দেহ। সেই তথ্য কোথা থেকে সংগ্রহ করা হত এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তার উত্তর খুঁজছে এসটিএফ। গ্রেফতারের পর জানা গিয়েছিল, হামিম হাওড়ার পিলখানায় থাকত। কিন্তু সঠিক ঠিকানা মিলছিল না। এলাকার বহু বাসিন্দা ও শ্রমজীবী মানুষও তাকে চিনতে পারেননি বলে দাবি করেছিলেন। অবশেষে রবিবার (২ অগস্ট) সকালে পিলখানার আলম মিস্ত্রি লেনের একটি বহুতলে তার ডেরার খোঁজ মেলে।

আরও পড়ুন: স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি 

তদন্তে জানা গিয়েছে, ‘গ্যালাক্সি হাউস’ নামে ওই বহুতলের ৭ নম্বর বাড়ির একতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত হামিম। স্থানীয়দের দাবি, সেখানে হামিম ও তার বাবা বসবাস করতেন। একই ফ্ল্যাটে বারকোড, প্রিন্টিং এবং স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ চলত বলেই সকলের ধারণা ছিল। তবে এখন প্রশ্ন উঠেছে, এই ব্যবসার আড়ালে অন্য কোনও জঙ্গি কার্যকলাপ পরিচালিত হচ্ছিল কি না। এসটিএফ ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য খতিয়ে দেখছে। যদিও অভিযান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপাতত ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনায় তদন্ত আরও জোরদার করা হয়েছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস