জলমগ্ন হাওড়া, ফের বৃষ্টির পূর্বাভাস বাড়়াচ্ছে চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার চেয়েও ভয়ানক অবস্থা সমগ্র হাওড়া জেলা জুড়ে। উলুবেড়িয়া পুরসভা থেকে শুরু করে আমতা উদয়নারায়ণপুর ঢেকেছে জলে। প্রায় প্রতিটি বাড়ির অধিকাংশ জলের তলায়। অন্যদিকে হাওড়া পুরসভার অন্তত ৩০টি ওয়ার্ড জলমগ্ন। এদিকে সোমবার সারাদিন বৃষ্টির পর মঙ্গলবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার সকালে একটু বিরতি নিয়েছে। আর তাতেই কোথাও হাঁটু সমান জল তো কোথাও তার বেশি। হাওড়া পুরসভার রামরাজাতলা, টিকিয়াপাড়া, পঞ্চাননতলা, সালকিয়া, লিলুয়া, বেলগাছিয়া-সহ বিভিন্ন এলাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বাড়িতে ঢুকে গিয়েছে জল। রাস্তায় জল জমে থাকায় যানবাহনের সংখ্যাও নেহাত কম। সাঁতরাগাছি সাবওয়ের ছবি অত্যন্ত ভয়াবহ। কলকাতাগামী বাসের সংখ্যা হাতে গোনা। তাতেই বাদুরঝোলা অবস্থায় যাচ্ছেন অফিসযাত্রীরা। যদিও হাওড়া পুর-প্রশাসনের তরফে ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে।

একনাগাড়ে বৃষ্টির জেরে কলকাতারও বেশ কিছু রাস্তা জলের তলায় ঢেকে গিয়েছে। নদীর চেহারা নিয়েছে কলেজ স্কোয়ার, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা, সায়েন্স সিটি, চিনার পার্ক ক্রসিং। উত্তর কলকাতার অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন। টালা অঞ্চলের রাস্তা কার্যত জলের তলায়। আর এই জল পেরিয়েই রাস্তায় বের হতে হচ্ছে মানুষকে। দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে জল জমে রয়েছে।

এরইমধ্যে চিন্তা বাড়াচ্ছে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকেই ফের শুরু হতে পারে বৃষ্টি। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সে ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবারও ঘূর্ণাবর্তের জেরে রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে একটি ঘূর্ণিঝড়ও।

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়