আদরের অছিলায় প্রেমিকের চোখ বেঁধে যৌনাঙ্গ কেটে নিলেন তরুণী, ভয়ঙ্কর ঘটনা হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি :  আদর করবেন বলে প্রেমিকের চোখ বেঁধে যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানা এলাকায়। খুনের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই তরুণী। অন্যদিকে গুরুতর অবস্থায় ওই যুবককে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।  

শুক্রবার(৬ ডিসেম্বর)রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া। সেই মতো হাজির হন আব্দুর। দু’জনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। গল্প করতে করতে প্রেমিককে বাড়ির কাছেই একটি বাগানে নিয়ে যান সোমাইয়া। এরপরেই মজার ছলে বাগানের একটি গাছে প্রেমিকের হাত-পা বাঁধেন। চোখ-ও বেঁধে দেন। তার পর ধারালো অস্ত্র বার করে প্রেমিকের যৌনাঙ্গে কোপ বসান তরুণী।

যুবকের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় যুবককে দেখে চমকে যান তাঁরা। অন্য দিকে, তরুণী স্বীকার করে নিয়েছেন যে তিনি-ই কাণ্ডটি ঘটিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা সোমাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে প্রেমের সম্পর্কে চিড় ধরেছিল সোমাইয়া ও আব্দুরের। হঠাৎ কোনও একটি বিষয় নিয়ে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে অশান্তি শুরু হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় সোমাইয়া জানিয়েছেন, তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করতেন প্রেমিক। তাই তাঁকে জব্দ করতে এই কাণ্ড করেছেন। যদিও কী নিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল তাঁকে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছে, জখম যুবকের নাম আব্দুর রহমান। অভিযুক্তের নাম সোমাইয়া খাতুন।  আব্দুর এবং সোমাইয়ার দীর্ঘ দিনের সম্পর্ক। দুজনের বাড়ি থেকেই জানতো এই সম্পর্কের কথা। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঝামেলা লেগেই থাকত তাঁদের মধ্যে।

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

বিয়ের মণ্ডপে দুই ছেলের হাত ধরে হাঁটলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী