হাওড়ার ভাগাড়ের ময়লা অন্যত্র ফেলতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বেলগাছিয়ার পর আবর্জনা ফেলা নিয়ে বুধবার সকালে উত্তেজনা ছড়াল জগাছার আরুপাড়া এলাকায়।বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা।এদিন সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেন।আটকে দেন ময়লা ফেলার গাড়ি। যা নিয়ে শোরগোল ছড়িয়েছে জগাছায়।

জগাছার আরুপাড়া এলাকার লোকজনের দাবি, এখানে তাঁরা ময়লা ফেলতে দেবেন না।ময়লা ফেলার কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।দুর্বিষহ অবস্থায় জেরবার হচ্ছেন তারা।ভাগাড়ের মত জায়গায় ভাগাড় হোক।মানুষের বসবাসের এলাকায় ভাগাড় করা যাবে না।এখানে স্কুল, কোচিং সেন্টার, দোকানপাট সব কিছু।এখানে ময়লা ফেলতে দেবেন না বলে জানান তাঁরা।

এই নিয়ে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আপাতত শহরের জঞ্জাল বেলগাছিয়া ভাগাড়ের পরিবর্তে আরুপাড়ায় ফেলা হবে।মঙ্গলবার রাত থেকেই জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।পুরসভার তরফে থেকে বলা হয়েছে,শিবপুরের আরুপাড়ায় জঞ্জাল ফেলার কাজ শুরু হয়েছিল।সেই সময় স্থা‍নীয় বাসিন্দারা তাতে বাধা দেন।তারই জেরে আরুপাড়ায় জঞ্জাল ফেলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য,বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে গত কয়েক দিন ধরেই উত্তর ও মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট চলছে।যুদ্ধকালীন ভিত্তিতে পাইপ লাইন সারানোর পর জল সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও জমা জলের কারণে বেলগাছিয়া এবং তার আশপাশের এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে