তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটার টেবিলে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল!

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: জন্মদিনের টেবিলে ৫০০ টাকার নোটের পাহাড়। শিলিগুড়িতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের পাইপলাইন(Paipe Line) এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের(Birthday) এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
​​

স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ(Soumitra Ghosh) ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয়৷ অভিযোগ উঠেছে, ওইদিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল। সেই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছে গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ(MLA Sankar Ghosh) কটাক্ষ করে বলেন,​”টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্যতালিকায় পৌঁছে গিয়েছে কি না, তা ওরাই বলতে পারবে। জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এল, তার জবাব মা -মাটি- মানুষের সরকার তথা তৃণমূলকে দিতেই হবে।”

বিজেপির দাবি, এই বিপুল পরিমাণ অর্থ কোনো অনৈতিক লেনদেনের অংশ হতে পারে।শিলিগুড়ির মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb) বলেন এই টাকা কোনো দুর্নীতির নয়। দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি পিকনিক হওয়ার কথা রয়েছে, সেই পিকনিকের জন্য তোলা চাঁদার টাকাই টেবিলের ওপর রাখা ছিল। তবে টাকা টেবিলে রাখা উচিত হয় নি। বিরোধীরা ইস্যু করতেই পারে। তবুও সমস্ত বিষয়টি আমি খতিয়ে দেখবো। দলীয় নেতাদের সতর্ক করব। এখন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন রয়েছে যেকোনো ছবি নিমিষে ভাইরাল হয়ে যাচ্ছে। তাই সকলের সতর্ক হওয়া উচিত।

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে