অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বীরভূমের তিন হেভিওয়েট নেতার নিরাপত্তায় কাটছাঁট করা হল। রাজ্যের বহু হেভিওয়েট নেতার নিরাপত্তা আগেই কমিয়ে দেওয়া হয়েছিল। এরা সকলেই তৃণমূল কংগ্রেসের নেতা। আগে ক্ষমতায় থাকার জেরে বাড়তি নিরাপত্তা ভোগ করতেন। যার কোনও যুক্তি ছিল না। এবার ক্ষমতায় বিজেপি আসার পর ওই বাড়তি নিরাপত্তা ছেঁটে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূমের এই তিন হেভিওয়েট তৃণমূল নেতারা হলেন—অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহা। তাঁদের নিরাপত্তায় কাটছাঁট করল রাজ্য প্রশাসন।

অনুব্রত মণ্ডল কোনও মন্ত্রী নন। সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তা থাকার কোনও কারণও নেই। সেক্ষেত্রে এবার সরে গেল বাড়তি নিরাপত্তা। চন্দ্রনাথ সিনহা আগে মন্ত্রী ছিলেন। এখন আর তিনি মন্ত্রী নন। আবার কাজল শেখ জয়ী বিধায়ক হলেও কোনও মন্ত্রী নন। তাই এঁদের বাড়তি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, গতকাল রাত থেকেই বদলে দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা। তুলে নেওয়া হয়েছে পাইলট, স্কর্ট এবং হাউস গার্ড। অনুব্রত মণ্ডলকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হতো। এখন আর তাঁর সেই নিরাপত্তা থাকছে না। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অনুব্রত মণ্ডল এখন থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ পাবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজল শেখের নিরাপত্তাতেও থাকা পাইলট, স্কর্ট ও হাউস গার্ড প্রত্যাহার করা হয়েছে। তার বদলে জেলা পরিষদের সভাধিপতি ও জয়ী বিধায়কের নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী। এতদিন তাঁরা যা নিরাপত্তা পেতেন সেটা বাড়তি বলেই জেলা পুলিশ সূত্রে খবর। তাঁদের দল ক্ষমতায় থাকার জেরে এই বাড়তি নিরাপত্তা তাঁরা উপভোগ করেছেন। সেটাই এবার সরিয়ে নেওয়া হয়েছে।

তাছাড়া প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রী থাকাকালীন বাড়িতে হাউস গার্ড– সহ অতিরিক্ত নিরাপত্তা পেতেন। এখন বিধায়ক হিসেবে তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। আর এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, এই তিন নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের গতকাল রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক তৃণমূল নেতার নিরাপত্তা পুনর্বিবেচনা শুরু হয়েছিল। আর তা বিবেচনা করেই এবার বীরভূমের এই তিন নেতার নিরাপত্তায় রদবদল করা হয়েছে।

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়