তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিষ্ণুপুরের জয়ী বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ত্ণমূল কংগ্রেস নেতা পলাতক ছিলেন। বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবার এই তৃণমূল কংগ্রেস বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করা হয়েছে। আর তারপরই তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে এড়িয়ে পালিয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল। তাঁর হুমকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই পালিয়ে যান তিনি।

এদিকে গত ১৪ মে পুলিশ এই বিধায়ককে ধরতে গিয়েছিল বিলাসবহুল বাড়িতে। কিন্তু সেখান থেকে তখন তিনি চম্পট দিয়েছিলেন। আর সেখান থেকে সোজা পৌঁছে যান পুরীতে। পুরীর ব্লু লিলি হোটেলে গা–ঢাকা দেন ওই বিধায়ক। টানা ১৩ দিন গা–ঢাকা দিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক। মোবাইল টাওয়ার লোকেশন ট্র‌্যাক করে এই বিধায়ককে আটক করা হয়েছে। তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। তারপর তাঁকে আদালতে তোলা হবে। এখন দেখার আদালত কোন পদক্ষেপ করে। আজ, বুধবার পুরীর হোটেল থেকে আটক হওয়ার পর একেবারে থম মেরে গিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেখানে দিলীপ মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, ‘‌১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।’‌ এই মন্তব্যের জেরেই একাধিক এফআইআর দায়ের হয়েছিল বিধায়কের বিরুদ্ধে। যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে পুলিশ তার জন্য রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল। কিন্তু শেষরক্ষা হল না।

অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তৃণমূল বিধায়ককে আটক করার পর কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। যে হুমকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেটা যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। তবে সেটা নিয়েই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই ভিডিও’‌য় বিজেপির কর্মীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল দিলীপ মণ্ডলকে বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছিল বিধায়কের বিরুদ্ধে। দিলীপ মণ্ডল চম্পট দেওয়ার পর তাঁর ছেলেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করেছিল পুলিশ।

এছাড়া পৈলানে বিধায়কের প্রাসাদোপম বাড়িতে গিয়েও ধরতে পারেনি পুলিশ। তাই পুলিশের খাতায় অধরা ছিলেন এই বিধায়ক। দু’‌দিন আগে একটি গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে পুরীর এক হোটেলে গা–ঢাকা দিয়ে রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল। সেই সূত্র ধরেই পুরীর ওই হোটেলে হানা দেয় এসটিএফ এবং ডায়মন্ডহারবার পুলিশ। হোটেলে গিয়ে সেখানকার রেজিস্ট্রার দেখে দিলীপ মণ্ডলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই তাঁর ঘরে হানা দিয়ে আটক করে পুলিশ। আর পুলিশ দেখে হকচকিয়ে যান এই দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক।

ইবোলা আতঙ্কে বেঙ্গালুরুতে ‘পর্যবেক্ষণে’ উগান্ডা ফেরত ২৮ বছরের তরুণী

এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

NEET বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম