Loading live market data...
Loading active stocks...
Connecting...

কল্যাণীতে দুর্গাপুজোর আগে বিপুল অস্ত্র সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী: দুর্গা পুজোর আগে ফের অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় চার দুষ্কৃতীকে। নদীয়ার কল্যাণী থানার (Kalyani P.S.)পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের নাম সুদীপ মিস্ত্রি, রঞ্জন সরকার,রাহুল মাঝি,অসীম শিউলি। প্রত্যেকের বাড়ি কল্যাণী থানা এলাকায়।

ধৃতদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র সহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে পাঁচটি রিভলবার রয়েছে। এই অস্ত্রগুলি এই রাজ্যে তৈরি হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এই বিপুল পরিমাণ অস্ত্র তারা সংগ্রহ করে কোন অপরাধ দুর্গাপূজার সময় সংঘটিত করবে বলে পরিকল্পনা গ্রহণ করেছিল।জেলা পুলিশ জানায়, পুজোর আগে এই ধরনের অভিযান আরও চলবে।ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র গুলি হল—–৪টি ওয়ান শার্টার (৮ বোরের) ,১টি ৭এম এম পিস্তল,৩টি লং শর্টার,২টি লং মাসকেট,১টি শর্ট মাসকেট ,১৬ রাউন্ড গুলি।শেখ জাভেদ হোসেন, DSP, হেড কোয়ার্টার, রানাঘাট পুলিশ জেলার(Ranaghat Police District) পক্ষ থেকে জানানো হয়, সামনেই উৎসব ,তাই জেলা পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং জোরদার করেছে। তাতেই সোর্স মারফত খবরের ভিত্তিতে এই বিপুল অস্ত্র ভান্ডার এর সন্ধান মিলেছে। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর সঙ্গে বহিরাগত দুষ্কৃতীদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে তদন্তের সাথে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?