চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স বিতর্কে বিপাকে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। এবার নওদার বিধায়ককে ডেডলাই বেঁধে দিল মহমেডান ক্লাব কর্তৃপক্ষ। ঢাকঢোল পিটিয়ে মহমেডান ক্লাবের সভাপতি পদে বসেছিলেন হুমায়ুন কবীর। এবার ক্লাব কর্তৃপক্ষ স্পষ্টভাবে হুমায়ুনকে বার্তা দিয়েছে নির্দিষ্ট সময়ে প্রতিশ্রুতি মতো টাকা ক্লাবকে দিতে হবে। নইলে ছাড়তে হবে সভাপতির পদ।

গতকাল, শনিবার মহমেডান ক্লাবের তরফে জানানো হয়েছে, ১০ অগস্টের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা না দিতে পারলে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে হুমায়ুনকে। কোনও রাখঢাক নয়, নওদার বিধায়ককে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মহমেডান কর্তারা। এমনকি, ৫ অগস্টের মধ্যে দিতে হবে প্রতিশ্রুতির অর্ধেক টাকা। এই কারণেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছে গজল জাফরকে। একই সঙ্গে সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাজী মাসুম আখতারকে। মহমেডান ক্লাবের আর্থিক সঙ্কট কাটাতে ও খেলোয়াড় কিনতে বিপুল টাকার দরকার ছিল। তখনই হুমায়ুন কবীর জানান, তাঁকে সভাপতি করা হলে সেই সমস্যার সমাধান করা হবে। সেইমতো ২৫ কোটি টাকার আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবীর। এমনটাই দাবি ক্লাব কর্তৃপক্ষের। সেটা দিতে হতো চলতি মাসের ১০ তারিখের মধ্যে। এর মধ্যে ৫ তারিখের মধ্যে দিতে হবে সাড়ে ১২ কোটি টাকা। বাকি টাকাটা দিতে হবে ১০ তারিখের মধ্যে। যদিও মহমেডান ক্লাবের অভিযোগ, নওদার বিধায়কের দেওয়া চেক বারবার বাউন্স হয়েছে। কোনও টাকা এখনও পায়নি ক্লাব। তাই চূড়ান্ত হুঁশিয়ারি ক্লাবের তরফে বিধায়ককে দেওয়া হয়েছে।

আরও পডুন: বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

১৭ জুলাই, ২০ জুলাই ও ৩০ জুলাই ক্লাবকে মোট ৩টি চেক দিয়েছিলেন মহমেডানের নতুন সভাপতি হুমায়ুন। ৫০ লক্ষ টাকা করে তিনবারে মোট দেড় কোটি টাকার চেক দেন হুমায়ুন। সেই তিনটে চেকই বাউন্স করে বলে ক্লাবের অভিযোগ।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি