স্টিলের খাটে ঘুম, ঝড়-বৃষ্টি- বজ্রপাতের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দম্পতি

দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে দম্পতির। মৃতের নাম সৌরভ মণ্ডল এবং সোমাশ্রী মণ্ডল। অনুমান, ঝড়-বৃষ্টি- বজ্রপাতের রাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিদ্যুৎস্পৃষ্ট (ELECTRIC SHOCK) হয়ে মৃত্যুর ঘটনা। এই নিয়ে রাজ্যে ৭ দিনে ৭ জনের মৃত্যু (DEATH) হল একই কারণে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে দম্পতির। মৃতের নাম সৌরভ মণ্ডল এবং সোমাশ্রী মণ্ডল। অনুমান, ঝড়-বৃষ্টি- বজ্রপাতের রাতেই এই দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত, ইলেকট্রিক গিটার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

পাথরপ্রতিমার মাধবনগর লক্ষ্মীর মোড়ের ঘটনা। স্টিলের খাটে ঘুমিয়ে ছিলেন দম্পতি। প্রাথমিক ভাবে অনুমান, দুর্যোগের রাতে ইলেকট্রিক গিটার ও স্টিলের খাটে বিদ্যুৎ সংযোগ হয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ও মৃতার বয়স যথাক্রমে ২৮ ও ২৪ বছর।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে মৃতের পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনা জানতে পেরেছে। দম্পতির ৩ বছরের সন্তানের কান্নার শব্দে ওই দম্পতির ঘরে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। তারপরেই দেখা যায়, দম্পতির দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে ইলেকট্রিক গিটার। উল্লেখ্য, মৃত ভাল গিটার বাজাতেন। জানা গিয়েছে, মৃত সৌরভের হাঁটু ও জঙ্ঘাতে রয়েছে পুড়ে যাওয়ার চিহ্ন। পরিবারের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সৌরভের মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে সোমাশ্রীর। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টিলের খাটের নিচে ছিল তার। খাটটিকে টানার সময় সম্ভবত কোনও ভাবে তারের কভারের প্লাস্টিক ছিঁড়ে গিয়েছিল। সেই সময় বেরিয়ে আসে ধাতব তার। ওই তার ও স্টিলের খাটের সংযোগের ফলেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে।

দম্পতির মৃত্যুর খবর ছড়িয়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাথরপ্রতিমা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির দেহ উদ্ধার করে তা নিয়ে যাওয়া হয়েছিল পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দেহ পরীক্ষা করে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক