সামান্য বচসার জেরে স্ত্রীর ধর থেকে মুণ্ডু আলাদা করল স্বামী

ভর সন্ধ্যায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। সঙ্গে সঙ্গেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর সন্ধ্যায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। সঙ্গে সঙ্গেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার ন’নম্বর ওয়ার্ডের পুটুপুটি তলা এলাকায়। সূত্রের খবর, এই এলাকায় দশম শ্রেণীর পড়ুয়া নাবালিকা কন্যাকে নিয়ে বসবাস করতেন শ্রাবণী সরকার এবং বুদ্ধদেব সরকার। ঘটনায় বাবার বিরুদ্ধে ক্ষোভ উগরে মেয়ে জলি সরকার জানিয়েছেন, তাঁর বাবা এবং মায়ের মধ্যে প্রায়শই গণ্ডগোল লেগেই থাকতো। তাঁদের মধ্যে সাংসারিক বচসা ছিল তুঙ্গে।

গতকাল সে একটি কাজে বাইরে গিয়েছি। বিকেলে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির দরজা বন্ধ। ঘরের ভিতরে সজোরে বাজছে গান। তখনই জলির সন্দেহ হয়, তৎক্ষণাৎ সে প্রতিবেশী মামিকে ডাকাডাকি করতে থাকেন। তিনি এসে ঘরের দরজা খুলতেই তাঁরা দেখতে পান, ঘরের বাঁদিকে ঠাকুর সিংহাসন। তার সামনেই ধর থেকে মুন্ডু আলাদা অবস্থায় পড়ে রয়েছেন তাঁর মা। রক্তাক্ত চারিদিক। এরপরই কান্নায় ভেঙে পড়েন জলি। এরপর পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর মায়ের মৃতদেহ উদ্ধার করে। পুলিশকে জলি জানিয়েছেন, তাঁর মাকে নৃশংসভাবে হত্যা করেছে তাঁর বাবা।

কারণ এরপর থেকেই তাঁর বাবা পলাতক। গাড়ির চাবি টোটো সমস্ত কিছুই রেখে চলে গিয়েছে সে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একটি বটি পাওয়া গিয়েছে। এটি দিয়েই শ্রাবণী সরকারকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। রক্তের তীব্রতা এতটাই বেশি ছিল যে, খুনের পর সিলিং ফ্যান এবং পাশের দেওয়ালে রক্ত ছিটকে গিয়েছে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এবং শান্তিপুর হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে তদন্ত নেমে অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক