না-পসন্দ! স্ত্রীকে দ্বিরাগমনে পাঠিয়ে পলাতক পাল্টিবাজ বর

Share:

নিজস্ব প্রতিনিধি, শাসন : পছন্দ করে বিয়ে করেও পাল্টি খেল বর। বিয়ের পর ৪দিন সংসার করে স্ত্রীকে দ্বিরাগমনে পাঠিয়ে পলাতক বর। পছন্দ করে বিয়ে করে স্ত্রীকে রেখে পালিয়ে গেল স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার শাসনের বকুণ্ডা গ্রামে।

জানা গিয়েছে, আমডাঙ্গা থানার গজবন্ধ গ্রামের দরিদ্র পরিবারের মেয়েকে পছন্দ করে বিয়ে করেছিল শাসন থানার গোকুন্দ গ্রামের বাসিন্দা এক যুবক। ধনী পরিবার থেকে মেয়ের জন্য সম্বন্ধ আসায় স্বপ্ন দেখতে শুরু করেছিল পাত্রীপক্ষ। মেয়েকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিল পাত্রপক্ষ। তারপরেই গত ৯ ফেব্রুয়ারি মহা ধুমধাম করে বিবাহ হয় দুজনের। রেজিস্ট্রি ও নিয়ম মেনে করে বিয়ে হয় দুজনের। বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে নববধূ। কিন্তু তখনও সে কিছু বুতে পারেনি। চারদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে দ্বিরাগমনে বাড়িতে গিয়েছিল সেই। কিন্তু তারপর থেকে আর স্বামীর কোনো খোঁজ নেই। 

শ্বশুরবাড়ির সঙ্গেও কোনো রকম যোগাযোগ করতে পারছিলেন না ওই নববধূ। বাধ্য হয়ে মাকে নিয়ে শ্বশুরবাড়ি এসে দেখেন বাড়িতে বড় তালা ঝোলানো। শশুরবাড়ির কাউকে খুঁজে পায়নি। গোটা বাড়িতে তালা দিয়ে সবাই পালিয়ে গিয়েছে। স্বামীর তাঁকে পছন্দ হয়নি এমন অভিযোগ তুলে বাড়ি থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত যুবক। এরপরেই ডিভোর্সের জন্য চাপ দেওয়া হতে থাকে। কোনওরকম ভাবে ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শ্বশুর বাড়ি থেকে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে শাসন থানায় অভিযোগ জানিয়েছেন নববধূ।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের