মহাকুম্ভে গিয়ে নিখোঁজ স্বামী, খোঁজ পেতে মমতার দ্বারস্থ অসহায় স্ত্রী

তাই এখন বাধ্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন তিনি। স্বামীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যেশ্যে রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: সদ্য শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। আবারও ১৪৪ বছর পর অনুষ্ঠিত হবে মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪৫ দিন ধরে চলেছে হিন্দুদের এই মহাসমাবেশ মেলা। কথিত ছিল, মেলা চলাকালীন ত্রিবেণী সঙ্গমে ডুব দিলে খণ্ডাবে সমস্ত পাপ। সেই কারণে দেশ তো বটেই বিশ্বের কোণে কোণে থেকে পুণ্যার্থীদের ভিড় জমিয়ে ছিল এই মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে। লাগামছাড়া ভিড় হার মানিয়েছিল কঠোর নিরাপত্তাকেও। প্রায় ৬০০ কোটি পুন্যার্থী মেলায় ভিড় জমিয়েছিল। প্রতিটি শাহি স্নানে প্রায় ৪৫ কোটি ভক্তের সমাগম হয়েছিল। যার ফলে প্রচুর মানুষ নিখোঁজ হয়ে যায়।

আবার লাগামছাড়া ভিড়ে পদপিষ্ট হয়েও মারা গিয়েছেন শত শত মানুষ। আবার প্রাণ হাতে নিয়ে কোনওরকমে বাড়িতে ফিরেছেন অনেকে। সুতরাং এ বছরের মহাকুম্ভ নিয়ে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। কিন্তু কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া স্বামীকে এখনও খুঁজে পাননি বীরভূমের রামপুরহাটের মঞ্জু রাউত। এমনকী স্বামীকে খুঁজে পেতে উত্তরপ্রদেশ সরকারেরও দ্বারস্থ হয়েছিলেন মঞ্জু দেবী। কিন্তু তাঁদের কাছ থেকে কোনপ্রকার সাহায্য পাননি মঞ্জু দেবী। তাই এখন বাধ্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন তিনি। স্বামীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্যেশ্যে রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন তিনি।

রামপুরহাট থানা গড়িয়া বড়জোল গ্রামের বাসিন্দা বামাপদ রাউত, গত ২২ ফেব্রুয়ারি গ্রামের বাসিন্দার সঙ্গে টুরিস্ট বাসে চেপে কুম্ভস্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজে পাড়ি দিয়ে ছিলেন বামাপদ। কিন্তু ২৪ ফেব্রুয়ারি কুম্ভস্নান সারার পর থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। যাঁদের সঙ্গে মহাকুম্ভে পাড়ি দিয়েছিলেন তিনি, তাঁরা তাঁকে খুঁজে না পেয়ে উত্তরপ্রদেশের খৈয়াগরাজ দারুগঞ্জ থানায় দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশের কোন সহযোগিতা না পেয়ে ফিরে আসেন নিজেদের গ্রামে। এরপর থেকেই স্বামী ছবি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন মঞ্জু দেবী। স্বামীকে খুঁজে পাওয়ার জন্যে সরকারের দরজায় দরজায় ঘুরছেন তিনি। তবে পশ্চিমবঙ্গে অনেকেই মহাকুম্ভে স্নান করতে গিয়ে আর ফেরেননি। কেউ লাশ হয়ে ফিরেছেন আবার কেউ নিখোঁজ হয়ে গিয়েছেন। অনেকেই যোগী সরকারের নিরাপত্তা ব্যাবস্থাকে এর জন্যে দায়ী করেছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6